২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলবে বাংলাদেশ। বৃহস্পতিবার ডারউনে গড়াবে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। একদিন আগেই প্রথম টেস্টের একাদশ ঘোষণা করেছে স্বাগতিকরা।
বুধবার আনুষ্ঠানিকভাবে প্রথম টেস্টের একাদশ জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। ডারউইন টেস্টে দুজন পেস অলরাউন্ডার নিয়ে নামছে তারা। একবছরের বেশি সময় পর একসঙ্গে নামছেন তিন তারকা পেসার প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও মিচেল স্টার্ক।
হ্যামস্ট্রিং ইনজুরির কারণে অ্যাশেজ সিরিজের শেষদিকের ম্যাচগুলো মিস করার পর দলে ফিরেছেন নাথান লায়ন, অন্যদিকে ব্যাটিং অলরাউন্ডার বিউ ওয়েবস্টারের পাশাপাশি নিজের জায়গা ধরে রেখেছেন ক্যামেরন গ্রিন।
অস্ট্রেলিয়া একাদশ: জ্যাক ওয়েদার্যাল্ড, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি, বিউ ওয়েবস্টার, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজেলউড।








