ক্রিকেট

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশ

১৭ মার্চ ঢাকায় আসছে অ্যালিসা হিলির দল

ক্রিকেট ম্যাচে বাংলাদেশি ব্যাটসম্যানের ব্যাটিং দৃশ্য, অস্ট্রেলিয়ান খেলোয়াড়ের ফিল্ডিং. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজের সূচি প্রকাশের জন্য প্রস্তুত ক্রিকেটাররা, বাংলাদেশি ব্যাটসম্যান ব্যাটিং করছেন, অস্ট্রেলিয়ান খেলোয়াড় ফিল্ডিং করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। বহুল প্রতীক্ষিত সিরিজটির সূচি প্রকাশ করেছে স্বাগতিক দেশের ক্রিকেট বোর্ড। বুধবার বিসিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, আগামী ১৭ মার্চ ঢাকায় পা রাখবে অ্যালিসা হিলির দল।

তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি ম্যাচের সিরিজ হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। ২১, ২৪, ২৭ মার্চ হবে ওয়ানডে ম্যাচগুলো। খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। ৩১ মার্চ, ২ এপ্রিল, ৪ এপ্রিল গড়াবে টি-টুয়েন্টি ম্যাচগুলো। খেলা শুরু হবে বেলা ১২টায়।

মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে টিম টাইগ্রেসকে খেলার সুযোগ করে দিতেই মূলত ছেলেদের শ্রীলঙ্কা সিরিজের সব ম্যাচ ঢাকার বাইরের দুই ভেন্যু সিলেট ও চট্টগ্রামে রাখা হয়েছে। তবে মেয়েদের ক্যাম্প হচ্ছে ঢাকার বাইরে খুলনায়।

শক্তিশালী দল নিয়েই টাইগ্রেস ডেরায় পা রাখবে অজিরা। দুই ফরম্যাটের জন্য ১৫ সদস্যের স্কোয়াডও ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিষয়:বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দল বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ বিসিবি

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…