চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লড়াই জমিয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজ হারল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫২ অপরাহ্ণ ১৯, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার সঙ্গে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে প্রথমটিতে বাজে হারের পর দ্বিতীয়টিতে লড়েও জয় তুলতে পারেনি বাংলাদেশ। বড় লক্ষ্যের পিছু ছুটে আশা জাগিয়ে ৭ রানের হার নিয়ে মাঠ ছেড়েছে তাওহীদ হৃদয়ের দল। এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নিলো সফরকারী অজিরা।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে শুক্রবার টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক মিচেল মার্শ। নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রান সংগ্রহ করে তারা। যা স্বাগতিকদের বিপক্ষে তাদের সর্বোচ্চ রান, আগে ছিল ৩ উইকেটে ১৫৮। জবাবে ২০ ওভারে ৬ উইকেটে ১৮৯ রানে পৌঁছাতে পারে বাংলাদেশ।

বাংলাদেশের ব্যাটিংয়ে শুরুটা ছিল দারুণ। দুই ওপেনার তানজিদ ও সাইফ ঝড়ো শুরু করেন। পাওয়ার প্লে’তে ৭২ রান আসে। হারায় ১ উইকেট। তানজিদ ৪ চার ও ১ ছক্কায় ১৫ বলে ৩০ রানে আউট হন। সাইফ একপ্রান্ত আগলে রানের চাকা সচল রাখেন। তিনে নেমে সৌম্য ৩ চারে আত্মবিশ্বাসী শুরু করলেও ১৫ রানের বেশি দিতে পারেনি।

তৃতীয় উইকেটে পারভেজ হোসেন ইমন ও সাইফ ব্যাটিং করছিলেন মনে বাংলাদেশকে জয়ের বন্দরে নেয়ার মতোই। ৩৬ বলে ৫৩ রানের জুটি গড়েন তারা। ইমন নেমেই আগ্রাসী মনোভাবে ব্যাটিং করেন। নবম ওভারে জাম্পাকে পরপর দুই বলে ছক্কা হাঁকান। ডেভিসকেও বিশাল ছক্কায় উড়ান লং অফ দিয়ে। ম্যাচ যখন হাতের মুঠোয় আসা শুরু করছিল, বিপদ ডেকে আনেন থিতু হওয়া পারভেজ হোসেন ও সাইফ হাসান। দুজন ৪ রানের ব্যবধানে পরপর দুই ওভারে আউট হন। বাংলাদেশ চাপে পড়ে।

পারভেজ ২২ বলে ২ চার ও ৩ ছক্কায় ৩৬ রানে হার্ডির বলে আউট হন। সাইফ ৩ চার ও ২ ছক্কায় ৩৩ বলে করেন ৪২ রান। এরপর হৃদয় চেষ্টা করেন, তার শুরুটা ধীরগতির ছিল, শেষপর্যন্ত দরকারি রান তোলার সমীকরণ মেলাতে পারেননি। তাকে কিছুটা সঙ্গ দেন শামীম।

শেষ ওভারে জয়ের জন্য ২৩ রান দরকার ছিল বাংলাদেশের। প্রথম ৩ বলে কোন বাউন্ডারি ছাড়া ৫ রান তোলে বাংলাদেশ। পরের বলে ছক্কা মেরে ম্যাচ জমিয়ে দেন হৃদয়। শেষ ২ বলে দরকার ছিল ২ ছক্কা। হৃদয় পঞ্চম বলে বড় শট হাঁকালেও ব্যাটের কানায় লেগে বল যায় বাউন্ডারিতে। শেষ বলে ৮ রানের প্রয়োজন, তার শট সীমানায় ধরা পড়ে।

Reneta

অজিদের হয়ে অ্যারন হার্ডি ৪ ওভারে ৪০ রানে নেন ২ উইকেট। একটি করে উইকেট শিকার করেছেন নাথান এলিস, রেনশ, জাম্পা ও জোয়েল ডেভিস।

এর আগে ৪৪ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়া অজিদের ম্যাচের হাল ধরেন রেনশ ও টিম ডেভিট। ৪ চার ও ৫ ছক্কায় ৫২ বলে ৮৯ রানের অপরাজিত ইনিংস খেলেন রেনশ। তার সঙ্গে দারুণ ক্যামিও ইনিংস খেলেন টিম। ২৬ বলে ৪৫ রান করে আউট হন।

অধিনায়ক মিচেল মার্শ ২০, জস ইংলিশ ১১ ও জোয়েল ডেভিসের ব্যাটে আসে ১৩ রান। শেষপর্যন্ত দুইশর কাছে পৌঁছে থামে অজিদল।

বাংলাদেশের হয়ে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট শিকার করেন নাসুম আহমেদ। একটি করে উইকেট নেন সাকলাইন, নাহিদ রানা ও মোস্তাফিজুর রহমান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াইমনচট্টগ্রামটি-টুয়েন্টি সিরিজবাংলাদেশমার্শরেনশলিড স্পোর্টসহৃদয়
শেয়ারTweetPin1

সর্বশেষ

ট্রাফিক আইন ভেঙে বিপাকে অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপ খেলা তারকা

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি, প্রজ্ঞাপন জারি

জুলাই ২৫, ২০২৬

হুমায়ূনের সৃষ্টির উদযাপন, পক্ষকালজুড়ে বড় পর্দায় কালজয়ী সিনেমা

জুলাই ২৫, ২০২৬

চোটে অস্ট্রেলিয়া সিরিজে নেই নাহিদ, অন্যদের অবস্থা কী জানাল বিসিবি

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে পরিবার-সমাজ-রাষ্ট্রের সমন্বিত উদ্যোগের আহ্বান

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT