চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে হোয়াইটওয়াশই হয়ে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ২১, জুন ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে হোয়াইটওয়াশ হল বাংলাদেশ। ওয়ানডে সিরিজে বাংলাদেশের কাছে হোয়াইটওয়াশ এড়িয়েছিল অজিরা, ২-১এ সিরিজ জিতেছিল টিম টাইগার্স। ছোট ফরম্যাটে ফল উল্টে গেল, চট্টগ্রামে রোববার শেষ ম্যাচে বড় জয়ে বাংলাদেশকে ৩-০তে হোয়াইটওয়াশ করে ছাড়ল অজিরা।

চট্টগ্রামে বীরশ্রেষ্ঠ ফ্লাইট লে. মতিউর রহমান স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১০৯ রান তোলে। জবাবে অস্ট্রেলিয়া মাত্র ১১ ওভারে ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয়।

অজি অধিনায়ক মিচেল মার্শ খেলেছেন ম্যাচজয়ী ইনিংস। ২৮ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৬০ রান করেন। জশ ইংলিশ ১৭ এবং কুপার কনোলি ১৭ রান করেন।

বাংলাদেশের বোলারদের মধ্যে একটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও রিশাদ হোসেন।

শুরুতে বাংলাদেশ এমন ব্যাটিং বিপর্যয়ে পড়েছে, যেখানে মাত্র দুজন ব্যাটার দুঅঙ্ক ছুঁয়েছেন। ৫১ বলে সর্বোচ্চ ৬১ রান করে অপরাজিত ছিলেন তাওহীদ হৃদয়। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে রিশাদ হোসেনের থেকে।

অজিদের দুই পেসার স্পেন্সার জনসন ও নাথান এলিস নিয়েছেন দুটি করে উইকেট। স্পিনার অ্যাডাম জাম্পা নিয়েছেন দুটি উইকেট। নিখিল চৌধুরী একটি উইকেট নিয়েছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াচট্টগ্রামবাংলাদেশমার্শলিড স্পোর্টসশরিফুলহৃদয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গ্যাস সরবরাহে স্বস্তি সাময়িক, আসলে সমাধান কী?

আগস্ট ৭, ২০২৬

বাংলাবিদ প্রতিযোগিতার কুমিল্লা আঞ্চলিক বাছাই অনুষ্ঠিত

আগস্ট ৭, ২০২৬
ছবি: কক্সবাজারে পর্যটক নিহতের মামলার প্রধান আসামি মো. ফরিদ।

প্যারাসেইলিংয়ে পর্যটক মৃত্যুর মামলার প্রধান আসামি গ্রেপ্তার

আগস্ট ৭, ২০২৬

থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর গুলিবর্ষণ, নিহত অন্তত ৭

আগস্ট ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

দীর্ঘ অপেক্ষার পর ৭৫ হাজার শিক্ষক-কর্মচারীর জন্য কী সুখবর!

আগস্ট ৭, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT