চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নারী ফুটবল দলকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০২ পূর্বাহ্ণ ০৩, জুলাই ২০২৫
ফুটবল, স্পোর্টস
A A

মেয়েদের ফুটবলে বড় সাফল্য পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। ২০২৬ সালে অস্ট্রেলিয়ায় হতে যাওয়া এশিয়ান কাপ ফুটবলে প্রথমবারের মত জায়গা করে নিয়েছেন ঋতুপর্ণা-মনিকারা। জাতীয় ফুটবল দলের ঐতিহাসিক এ সাফল্যের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

মেয়েদের উদ্দেশ্যে এক অভিনন্দন বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, এই অর্জন শুধু নারী ফুটবলের নয়, বরং গোটা জাতির জন্য গর্বের; এটি আমাদের সম্ভাবনা, প্রতিভা ও অদম্য চেতনার একটি অনন্য উদাহরণ।

তিনি আশা প্রকাশ করেন, এ সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের মর্যাদা আরও বাড়াবে।

বাংলাদেশ দল এশিয়ান কাপের মূলপর্বে জায়গা করে নেয়ায় অভিনন্দন জানিয়েছে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন সাফ। বাংলাদেশের অর্জনে তারা গর্বিত বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছে।

মেয়েদের এশিয়ান কাপ ২০২৬ এর বাছাইয়ে নিজেদের দ্বিতীয় ম্যাচ ২-২ গোলে ড্র করে বাহরাইন ও তুর্কমেনিস্তান। গ্রুপে মধ্য এশিয়ার দেশ দুটি এক পয়েন্ট করে অর্জন করে। এই ড্র’তে লাভ হয় বাংলাদেশের, এক ম্যাচ হাতে রেখেই প্রথমবার মেয়েদের এশিয়ান কাপে মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করে লাল-সবুজের প্রতিনিধিরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়ান কাপতুর্কমেনিস্তানবাংলাদেশবাহরাইনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অভিষেকেই হাসানের ৯ উইকেট, কাউন্টিতে স্বপ্নময় শুরু

জুন ১৫, ২০২৬

কুরাসাওয়ের জালে জার্মানির ৭ গোলের উৎসব

জুন ১৫, ২০২৬

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT