চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশকে সঙ্গী করে এশিয়া কাপের সুপার ফোরে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:২২ পূর্বাহ্ণ ১৯, সেপ্টেম্বর ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A

এশিয়া কাপে বাংলাদেশ গ্রুপপর্বে দুই ম্যাচ জিতে নিজেদের কাজটা সেরে রেখেছিল। তবে সুপার ফোরের টিকিট কাটতে তাকিয়ে থাকতে হয়েছে শ্রীলঙ্কা-আফগানিস্তান ম্যাচের দিকে। সেখানে আফগানদের ৬ উইকেটে হারিয়ে গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে পরের পর্বে গেছে শ্রীলঙ্কা, আর রানার্সআপ হয়ে এশিয়া কাপে সুপার ফোরে পৌঁছেছে বাংলাদেশ।

‘বি’ গ্রুপে তিন ম্যাচের সবকটি জিতে ৬ পয়েন্ট নিয়ে টেবিলে চ্যাম্পিয়ন দল শ্রীলঙ্কা। তিন ম্যাচের দুটিতে জয়ে ৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হয়ে সুপার ফোরে খেলবে বাংলাদেশ। ২ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে রশিদ খানের দল।

প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুরুটা ভালো করেছিল বাংলাদেশ, পরের ম্যাচে ধাক্কা আসে। শ্রীলঙ্কার বিপক্ষে বড় ব্যবধানে হারের পর শঙ্কা জেগেছিল আসর থেকে ছিটকে যাওয়ার। সবশেষ আফগানিস্তানের সঙ্গে জয়ের পর সুপার ফোরে ওঠার লড়াইয়ে টিকে থাকে বাংলাদেশ। আফগানিস্তানের বিপক্ষে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশের তোলা ১৫৪ রানের জবাবে ১৪৬ রানে অলআউট হন রশিদরা, ৮ রানে জেতে লিটন দাসের দল। শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে হারের আগে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে ৭ উইকেটের বড় জয় তুলেছিল বাংলাদেশ।

রানতাড়ায় দ্বিতীয় ইনিংসে ব্যাটে নেমে দুটি সমীকরণ ছিল শ্রীলঙ্কানদের সামনে। আসালাঙ্কার দলকে পরবর্তী রাউন্ডে যেতে জিততে হবে, অথবা অন্তত ১০১ রান করতে হবে লঙ্কানদের। তাড়ায় নেমে এরচেয়ে কম রান করলে পরবর্তী রাউন্ডে যেতে পারত না তারা। তখন বাংলাদেশ নেট রানরেটে এগিয়ে থাকায় পরের রাউন্ডে খেলার সুযোগ পেত। আর আফগানিস্তান সুপারে যেত গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে। ম্যাচে শ্রীলঙ্কা জেতায় এত হিসেবে যেতেই হয়নি।

আবুধাবির জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। নির্ধারিত ২০ ওভারে শেষদিকে মোহাম্মদ নবীর ঝড়ে ৮ উইকেট হারিয়ে ১৬৯ করে রশিদ খানের দল। জবাব দিতে নেমে আসালাঙ্কার দল ৮ বল হাতে রেখে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে ম্যাচ জিতে নেয়। গ্রুপসেরায় সুপার ফোরও নিশ্চিত হয় শ্রীলঙ্কার, সঙ্গী হয় বাংলাদেশ।

আগে ব্যাট করতে নামা আফগানদের অলরাউন্ডার নবীর ঝড়ো ২২ বলে ৬০ রানের ইনিংসটি সর্বোচ্চ। দ্বিতীয় সর্বোচ্চ ২৪ করেন ইব্রাহিম জাদরান ও রশিদ খান। দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ ও সেদিকউল্লাহ অতল দুঅঙ্ক ছুঁয়ে ১৪ ও ১৮ রান করেন। নুয়ান থুসারা ১৮ রান দিয়ে ৪ উইকেট নেন।

Reneta

বড় লক্ষ্যের জবাব দিতে নেমে কুশল মেন্ডিসের ফিফটিতে ৬ উইকেটের জয় তুলেছে লঙ্কানরা। ৫২ বলে ৭৪ রানের ইনিংস খেলেছেন তিনি। পঞ্চম উইকেট জুটিতে কামিন্দু মেন্ডিসের সঙ্গে করেছেন ২৩ বলে ৫২ রানের সর্বোচ্চ জুটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আফগানিস্তানএশিয়া কাপএশিয়া কাপ-২০২৫কুশলথুসারানবীবাংলাদেশলিটনলিড স্পোর্টসশ্রীলঙ্কা
শেয়ারTweetPin

সর্বশেষ

সেড আয়োজিত স্মরণসভায় বক্তব্য দেন সাখাওয়াত আলী খানের স্ত্রী মালেকা খান

অধ্যাপক সাখাওয়াত আলী খান বেঁচে থাকবেন মানুষের ভালোবাসায়

মে ১৫, ২০২৬

বরিশালে শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীদের জন্য চাকরি মেলা

মে ১৫, ২০২৬

আবাহনীকে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই চ্যাম্পিয়ন কিংস

মে ১৫, ২০২৬

ঈদে ‘এটা আমাদেরই গল্প’ নির্মাতার ‘অভিযান’!

মে ১৫, ২০২৬

শ্রীমঙ্গলের সন্তান শাহানিয়া চৌধুরী ব্রিটেনের কাউন্সিলর

মে ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT