চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ব্যর্থ সাকিব, বাড়ছে অপেক্ষা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৯ পূর্বাহ্ণ ২৩, আগস্ট ২০২৫
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার সাকিব আল হাসান ব্যাটিং অনুশীলনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্যারিবীয় প্রিমিয়ার লিগে (সিপিএল) আরেকটি ম্লান দিন দেখলেন সাকিব আল হাসান। অবশ্য চলতি আসরজুড়ে তিনি সেই বৃত্তে ঘুরপাক খাচ্ছেন। আগের ম্যাচগুলোয় একটি করে ওভার পাওয়া সাকিব করলেন দুই ওভার। সেখানে ১৬ রান খরচের পর ব্যাট হাতে ৮ রান করেই বিদায়। পাননি কোনো উইকেটও। পাঁচশ উইকেট ক্লাবে পৌঁছাতে বাড়ছে সাকিবের অপেক্ষা।

স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে শনিবার সকালে আগে ব্যাটে নেমে শাই হোপ ও শিমরন হেটমায়ারদের ঝড়ো ব্যাটিংয়ে ২১১ রানের বড় পুঁজি পায় গায়ানা অ্যামাজন ওয়ারিওয়র্স। রান তাড়ায় নেমে সবগুলো উইকেট হারিয়ে ১২৮ রানে থামে সাকিবদের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস।

সিপিএলের প্রথম দুই ম্যাচে উইকেটশূন্য ছিলেন সাকিব। তৃতীয় ম্যাচে এসে অবশ্য উইকেটের দেখা পেয়েছেন তিনি। তাতে ৫০০ উইকেটের মাইলফলক থেকে কেবল এক উইকেট দূরে আছেন।

৪৫৫ ম্যাচে বাংলাদেশের এই কিংবদন্তির উইকেট সংখ্যা এখন ৪৯৯। এই ফরম্যাটে কেবল ৪ জনের- রশিদ খান (৬৫৮), ডোয়াইন ব্রাভো (৬৩১), সুনিল নারিন (৫৯০) ও ইমরান তাহির (৫৪৯) পাঁচশ বা তার বেশি উইকেট আছে।

গায়ানার বিপক্ষে অষ্টম ওভারে প্রথম বোলিংয়ে আনা হয় সাকিবকে। আঁটসাঁট বাঁহাতি স্পিনে ৬ রান খরচ করেন তিনি। পরে দশম ওভারে আবার বোলিং পান। ওই ওভারে প্রথম বলে ছক্কা মেরে দেন কেভলন অ্যান্ডারসন। এরপর দারুণভাবে ঘুরে দাঁড়ান সাকিব। বাকি পাঁচ বল থেকে দেন কেবল ৪ রান। পরে আর বোলিং পাননি বাংলাদেশের সাবেক অধিনায়ক।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টিগাবাংলাদেশলিড স্পোর্টসসাকিবসিপিএলস্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়াম
শেয়ারTweetPin

সর্বশেষ

আগামীতে সেমিকন্ডাকটর খাত আরো এগিয়ে যাবে বলে প্রত্যাশা

জুলাই ২৬, ২০২৬

নিয়ন্ত্রণ হারিয়ে বাস ঢুকে পড়লো কুর্মিটোলা হাসপাতালে: ১ জন নিহত

জুলাই ২৬, ২০২৬
ছুটিতে আনন্দে নাচছে. Channel i News - চ্যানেল আই নিউজ

আগস্ট-সেপ্টেম্বরে শিক্ষা প্রতিষ্ঠানে ২১ দিন ছুটি

জুলাই ২৬, ২০২৬

একরামুল হক হত্যাকাণ্ডের ঘটনায় শেখ হাসিনাসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগ

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

আরও এক মাস থাকার সুযোগ থাকলেও, বঙ্গভবন ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT