চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে জাপানের অবকাঠামো প্রকল্প: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৪৯ অপরাহ্ণ ২৬, আগস্ট ২০২৩
বাংলাদেশ
A A
পররাষ্ট্র প্রতিমন্ত্রী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বলেছেন, জাপানের অবকাঠামো প্রকল্পগুলো  বাংলাদেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ  অবদান রাখছে।  বন্ধুপ্রতিম  দু’দেশের জনগণের ভাগ্য উন্নয়নে বাংলাদেশ ও জাপান সম্মিলিতভাবে কাজ করবে বলেও জানান তিনি।

শনিবার ২৬ আগস্ট রাজধানীর জাপান দূতাবাসে জাপান ভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট (পারি) আয়োজিত ‘জাপান-বাংলাদেশ কৌশলগত অংশীদারিত্ব বাস্তবায়ন: কূটনৈতিক, অর্থনৈতিক ও জনগণের মধ্যে সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

 

Banglabid

প্যান-এশিয়া রিসার্চ ইনস্টিটিউট’র (পারি) আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।  সম্মানিত অতিথিবিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম।

প্রতিমন্ত্রী মাতারবাড়ী প্রকল্পে জাপানি বিনিয়োগ এবং সেদেশের কোম্পানির উপস্থিতির প্রশংসা করে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অর্জনগুলো  ধরে রাখতে  জাপানের মত বন্ধুরাই আমাদের  সাহায্য করতে পারে। প্রতিমন্ত্রী  রোহিঙ্গা সংকট সমাধানে জাপানের সহযোগিতা কামনা করেন।

রাষ্ট্রদূত কিমিনোরি বলেন, জাপান ও বাংলাদেশের সম্পর্কের বৈশিষ্ট্য হলো এ অঞ্চলে  শান্তি ও স্থিতিশীলতা বৃদ্ধিতে অভিন্ন অঙ্গীকার। তিনি বলেন, আগামী দিনে জাপান ও বাংলাদেশের মধ্যে যোগাযোগ ও সার্বিক সম্পর্ক আরও উন্নত হবে। ‘পারি’ ও অনুরূপ গবেষণা প্রতিষ্ঠান জাপান ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক উন্নয়নে কাজ করতে পারে জানান তিনি।

Reneta

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহরিয়ার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ওমানকে হারিয়ে টানা তৃতীয় জয় বাংলাদেশের

পরবর্তী

‘ভারত-বাংলাদেশ একসাথে কাজ করলে অর্থনীতি এগিয়ে যাবে’

পরবর্তী
বাংলাদেশে উন্নয়ন ও চতুর্থাংশের উপর আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

‘ভারত-বাংলাদেশ একসাথে কাজ করলে অর্থনীতি এগিয়ে যাবে’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

বরিশাল মেডিকেলে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার গণমাধ্যম কর্মীরা

সর্বশেষ

পিঙ্ক বাস নিয়ে বর্ষার উচ্ছ্বাস, ‘মেয়েরা বাস কেন চালাতে পারবে না?’

আগস্ট ২০, ২০২৬
ছবি: জামায়াত মনোনীত রাষ্ট্রপতি পদপ্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ।

যে কারণে প্রার্থী হয়েও রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিতে পারলেন না অলি আহমদ

আগস্ট ২০, ২০২৬
ছবি: রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিচ্ছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

আগস্ট ২০, ২০২৬

দীপু মনির স্বামী তৌফিক নেওয়াজের জানাজা সম্পন্ন

আগস্ট ২০, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT