চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শুরু হচ্ছে দেশের সর্ববৃহৎ প্রতিযোগিতা ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৪৩ অপরাহ্ণ ২৭, জুলাই ২০২২
- সেমি লিড, শিক্ষা
A A

২৮শে জুলাই উদ্বোধন হতে চলেছে দেশের সর্ববৃহৎ ইভেন্ট ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’র রেজিস্ট্রেশন কার্যক্রম। একইদিনে উন্মোচিত হবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর অফিশিয়াল ওয়েবসাইটও।

এই উপলক্ষে রাজধানীর কেআইবি কমপ্লেক্সে বিকেল ৩টায় তারুণ্য-নির্ভর বর্ণাঢ্য এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। প্রতিযোগিতাটির সর্বমোট প্রাইজমানি পঞ্চাশ লক্ষ টাকা।

‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’র গভর্নিং বডির সদস্য মনির হোসেন বলেন, ‘প্রি-স্কুল থেকে বিশ্ববিদ্যালয় (৩৫ বছর বয়স) পর্যন্ত আইসিটি শিক্ষাকে জনপ্রিয় করে তুলতে মোট ছয়টি ক্যাটাগরিতে শিক্ষার্থীদের মাঝে এটি অনুষ্ঠিত হবে।’

গভর্নিং বডির আরেক সদস্য মোহাম্মদ শাহরিয়ার খান বলেন, ‘চতুর্থ শিল্প-বিপ্লবে আমাদের শিক্ষার্থীদের সময়োপযোগী করার জন্য এই প্রতিযোগিতার আয়োজন।’

ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট ও হুইসেল-এর যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় সারা দেশের স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েক লক্ষ শিক্ষার্থী অংশগ্রহণ করবে বলে জানান ‘আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ’র গভর্নিং বডির সদস্য আশরাফুল ইনসান ইভান।

তিনি আরও বলেন, ‘দেশের তৃণমূল পর্যায়ের শিক্ষার্থীরাও যাতে আইসিটির জ্ঞানে আলোকিত হতে পারে, সেই লক্ষ্যে দেশের প্রতিটি প্রত্যন্ত অঞ্চলে থাকবে আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ-এর রেজিস্ট্রেশন বুথ। এই কার্যক্রমের সকল তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানা যাবে। রেজিস্ট্রেশনের পর থেকে পাঁচ মাস পর্যন্ত শিক্ষার্থীরা দক্ষ মেন্টরদের মাধ্যমে নিজেদের আইসিটি জ্ঞানকে প্রসারিত করে নিতে পারবে।’

Reneta

আইসিটি খাতে বিশ্বমানের জ্ঞানার্জনের মাধ্যমে বাংলাদেশের শিক্ষার্থীরা যাতে এগিয়ে থাকে সেই উদ্দেশ্যকে সামনে রেখেই আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশ আয়োজিত হতে চলেছে বলে জানান আয়োজকবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাহরিয়ার
শেয়ারTweetPin

সর্বশেষ

শেষ ওভারে ব্যাটে হৃদয়ের ঝড়, জয় পেয়েছে সাকিবদের জাফনা

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

জুলাই ২৮, ২০২৬

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT