চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

দুঃস্বপ্নের সকাল, ৯ রানে পড়ল ৫ উইকেট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৫৬ পূর্বাহ্ণ ১৫, জুন ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A

৫ উইকেটে ৩৬২ রান তোলার পরও চারশ ছুঁতে পারল না বাংলাদেশ। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সকালে আর ২০ রান যোগ করতেই ৫ উইকেট হারিয়ে বসেছে। ৩৮২ রানে থেমে গেছে বাংলাদেশের প্রথম ইনিংস। আফগানিস্তান পেসার নিজাত মাসুদ নিয়েছেন ৫ উইকেট।

মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ ফিফটির কাছে গিয়ে আউট হলেন। শেষদিকের ব্যাটাররাও এলেন আর গেলেন। আষাঢ়ের সকালে নড়চড়ে বসার আগেই গুটিয়ে গেল বাংলাদেশ। শেষের ৫ উইকেট পড়েছে মাত্র ৯ রানে ব্যবধানে।

আষাঢ়ের মেঘলা আকাশের সঙ্গে বাতাসের বেগ আর ঘাসের উইকেট। পেস বোলিংয়ের আদর্শ কন্ডিশনের সুযোগ কাজে লাগিয়ে ম্যাচে ফিরেছে আফগানিস্তান। মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের সকালে দ্রুত ৫ উইকেট তুলে বাংলাদেশকে চাপে ফেলে দিয়েছে সফরকারী দলটি।

মেহেদী হাসান মিরাজ উইকেট বিলিয়ে দিলে মুশফিকুর রহিমের সঙ্গে ৮৩ রানের জুটি ভাঙে। পরের ওভারে সাজঘরে ফেরেন মুশফিক। দুজনই ছিলেন ফিফটির খুব কাছে। মিরাজ ৪৮ ও মুশফিক ৪৭ রানে আউট হন।

নিজাত মাসুদের ওই ওভারেই শর্ট লেগে ক্যাচ দিয়ে ফেরেন তাইজুল ইসলাম। রানের খাতা খুলতে পারেননি এ বাঁহাতি। ২ রান কর তাসকিন আহমেদ ইয়ামিন আহমাদজাইয়ের বলে হন পরিষ্কার এলবিডব্লিউ। শরিফুল ইসলামের স্টাম্প উপড়ে ফেলে ৫ উইকেটের দেখা পান মাসুদ।

নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩৬২ রান তুলে প্রথমদিন শেষ করেছিল বাংলাদেশ। দ্বিতীয় দিনের সকালে ২০ রান যোগ করতেই ৫ উইকেট হারায় লিটন দাসের দল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানমিরপুরমিরাজমুশফিকলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

অস্ট্রেলিয়ার সঙ্গে জয় বাংলাদেশ ক্রিকেটের বড় অর্জন: মিরাজ

জুন ১৪, ২০২৬

বিশ্বকাপ ফুটবল নিয়ে বিশেষ আয়োজন চ্যানেল আই-আই স্ট্রাইকার

জুন ১৪, ২০২৬

সোশ্যাল ট্রেন্ডে শাকিব খানের রোলেক্স উপহারের খবর

জুন ১৪, ২০২৬

‘দূষণে ম্লান সৌন্দর্য’: শিল্পের ক্যানভাসে পরিবেশের আর্তনাদ

জুন ১৪, ২০২৬

ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পর্ষদ বাতিল করল বাংলাদেশ ব্যাংক

জুন ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT