ক্রিকেট

আগে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তিন পেসার

বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কর্মকর্তারা মাঠে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মাঠে বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক ও কর্মকর্তারা আলোচনা করছেন, প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্টে টসে হেরে আগে ব্যাটিং করবে বাংলাদেশ। ইনজুরি থেকে সেরে ওঠায় টাইগার একাদশে আছেন পেসার তাসকিন আহমেদ।

সকাল ১০টায় হোম অব ক্রিকেট মিরপুরে খেলাটি শুরু। সবুজ ঘাসে মোড়ানো উইকেটে বাংলাদেশ তিন পেসার নিয়ে নামছে। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে তাইজুলের পাশাপাশি আছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

সাকিব আল হাসানের অনুপস্থিতিতে লাল বলের ক্রিকেটে স্বাগতিকদের নেতৃত্ব দেবেন লিটন দাস। জাকির হাসানের সঙ্গী হিসেবে ওপেনিংয়ে থাকছেন মাহমুদুল হাসান জয়।

বাংলাদেশ একাদশ: মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস (অধিনায়ক/উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ।

বিষয়:টস মিরপুর

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…