ক্রিকেট

আবহাওয়া মাথায় রেখে আগে বোলিংয়ে সাকিব

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা ট্রফি হাতে শুভেচ্ছা বিনিময়. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও আফগানিস্তানের ক্রিকেটাররা টি-টোয়েন্টি সিরিজের ট্রফি হাতে শুভেচ্ছা বিনিময় করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

বৃষ্টির শঙ্কা, কার্টেল ওভারের সম্ভাবনা মাথায় রেখে টসে জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন সাকিব আল হাসান। আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ হারের পর এবার পরীক্ষা টি-টুয়েন্টিতে। দুই ম্যাচের সিরিজের প্রথমটিতে টসে জিতে আফগানিস্তানকে ব্যাটে পাঠিয়েছে বাংলাদেশ।

শুক্রবার সন্ধ্যা ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা গড়াচ্ছে। আইসিসি র‌্যাঙ্কিংয়ে আফগানদের চেয়ে বাংলাদেশ একধাপ এগিয়ে থাকলেও দলটির বিপক্ষে টি-টুয়েন্টি পারফরম্যান্স ভালো নয় টাইগারদের। আগের ৯ দেখায় ৬বারই সঙ্গী হয়েছে হার, বিপরীতে জয় মাত্র ৩টিতে।

তিন পেসার ও তিন স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। বাদ পড়েছেন হাসান মাহমুদ। একাদশে আছেন অলরাউন্ডার শামীম হোসেন ও স্পিনার নাসুম আহমেদ। আফগানদের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে চোট পেয়ে টি-টুয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন পেসার ইবাদত হোসেন। পায়ের পেশির চোটে মাঠের বাইরে থাকতে হবে দুই সপ্তাহ।

বাংলাদেশ একাদশ
লিটন দাস (উইকেটরক্ষক), রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান (অধিনায়ক), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।

বিষয়:আফগানিস্তান টিম টাইগার্স বাংলাদেশ বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল বাংলাদেশ-আফগানিস্তান রশিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…