চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সরাসরি: বাংলাদেশ-আফগানিস্তান দ্বিতীয় ওয়ানডে

শারজায় তিন ম্যাচের সিরিজ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ পূর্বাহ্ন ০৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস, স্পোর্টস লাইভ
A A

শনিবার গড়াল বাংলাদেশ-আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ওয়ানডে। সব খবর দ্রুত পেতে চোখ রাখুন চ্যানেল আই অনলাইনে। লাইভ ব্লগে পাঠকদের জন্য একত্রে থাকছে তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় ওয়ানডের সব খবর। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ স্টেডিয়ামে ৬৮ রানে জিতেছে বাংলাদেশ।

১২.৫৫

হেরে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি বলছেন, বাংলাদেশের ইনিংসের প্রথম ১০ ওভার আর শেষ ৫ ওভারে নিজেদের বোলিং মান অনুযায়ী না হওয়াতে হারতে হয়েছে।

এমন হারের কারণ জানালেন আফগান অধিনায়ক

১১.০৫

টানা হারের বৃত্ত থেকে বের হতে এমন মোমেন্টামের জন্য অপেক্ষা করছিলেন অধিনায়ক শান্ত।

‘মোমেন্টামের জন্য অপেক্ষা করছিলাম’

১০.৩৫

১১৯ বলে ৬ চার এবং এক ছক্কায় করেন ৭৬ রান। গুরুত্বপূর্ণ ইনিংসটি খেললেও নিজের পারফরম্যান্সে খুশি হতে পারেননি টাইগার তারকা। ইনিংস আরও বড় করতে চেয়েছিলেন।

‘খুশি’ নন শান্ত

Reneta

১১.৪৬

আলো ছড়ানো পারফরম্যান্সে ৬৮ রানে আফগানদের হারিয়েছে বাংলাদেশ। পাশাপাশি ১-১ সমতায় সিরিজে ফিরেছে নাজমুল হোসেন শান্তর দল।

বোলিং ঝলকে জিতে সিরিজে ফিরল বাংলাদেশ

১১.৩৫

কফিনে শেষ পেরেক এটে দিলেন নাসুম, বাংলাদেশ ৬৮ রানে জয়ী

সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ- ২৫২/৭ (৫০)
নাজমুল হাসান-৭৬ (১১৯), জাকের আলি অনিক -৩৭* (২৭), সৌম্য-৩৫ (৪৯)
নাঙ্গেলিয়া খারোটে ৩/২৮, গজনফার ২/৩৫, রশিদ ২/৩২

আফগানিস্তান- ১৮৪/১০ (৪৩.৩)
রহমত শাহ-৫২ (৭৬), অটল-৩৯ (৫১), গুলবাদিন-২৬ (২৫)
নাসুম-৩/২৮, মিরাজ-২/৩৭, মোস্তাফিজ-২/৩৭

১১.৩১

রাশিদ খানকে ফেরালেন মোস্তাফিজ
৪৩ তম ওভারের শেষ বলে রাশিদকে ফিরিয়েছেন মোস্তাফিজ। উড়িয়ে মারতে গিয়ে ধরা পড়েন মাহমুদউল্লাহ’র হাতে। ১৮৪ রানে নবম উইকেট হারাল আফগানিস্তান। জয় থেকে খানিকটা দূরে টিম টাইগার্স।

১১.২৩

মিরাজের দ্বিতীয় শিকার, আফগানিস্তান ১৮১/৮
৪২তম ওভারের প্রথম বলে বাংলাদেশকে অষ্টম শিকার এনে দিলেন মিরাজ। নাঙ্গেলিয়া খারোটে এগিয়ে এসে খেলতে চেয়েছিলেন। বল মিস করেন। উইকেটরক্ষক অনিক এবার আর ভুল করেননি। স্টাম্প ভেঙে দেন। ১২ বলে ৪ রান করেন। মিরাজের দ্বিতীয় উইকেট এটি। এর আগে নবীকে ফেরান।

১১.১১

নবীকে বোল্ড করলেন মিরাজ
আগের ওভারেই গুলবাদিনকে ফেরান শরিফুল। পরের ওভারে বাংলাদেশকে সপ্তম শিকার এনে দেন মিরাজ। ২১ বলে ১৭ রান করা নবীকে বোল্ড করে ফেরান। ১৬৫ রানে সপ্তম উইকেট হারাল আফগানিস্তান।

১১.০৬

হৃদয়ের দুর্দান্ত ক্যাচে ম্যাচে ফিরল বাংলাদেশ
১১৯ রানে পঞ্চম উইকেট হারানোর নবী ও গুলবাদিনের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল আফগানিস্তান। তাদের ৪৪ রানের জুটিতে চাপে পড়েছিল বাংলাদেশ। ৩৭ ওভারে গুলবাদিনকে আউট করে বাংলাদেশকে ম্যাচে ফেরান শরিফুল। টাইগার পেসারের আউটসাইড অফ থাকা ডেলিভারি ড্রাইভ করেন গুলবাদিন। কভারে থাকা হৃদয় দুর্দান্ত ক্যাচ নেন। ১৬৩ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফের চাপে আফগানরা। ২৫ বলে ২৬ রান করেন গুলবাদিন।

১১.০২

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৫৩ রানের লক্ষ্যে নেমে বেশ চাপে পড়েছে আফগানিস্তান। প্রতি ওভারে দলটির দরকার প্রায় সাড়ে সাত করে, চলছে মাত্র চার করে। আফগানদের হাতে আছে পাঁচ উইকেট।

সাতের বেশি দরকার, চলছে প্রায় চার করে

১১.০১

৩৬ ওভার শেষে ৫ উইকেটে ১৫১ আফগানিস্তান
নবী ১৬ রানে এবং নাইব ১৪ রানে ক্রিজে আছেন।

১০.৩২

নাইবের ভুলে রানআউট রহমত, চাপে আফগানিস্তান
৩০তম ওভারের দ্বিতীয় বলে ওমরজাইকে বোল্ড করেন নাসুম। পঞ্চম বলে গুলবাদিন নাইবের ভুলে সেট ব্যাটার রহমত শাহ’র উইকেট হারাল আফগানিস্তান। নাসুমের ডেলিভারিতে এক্সট্রা কভারে ঠেলে দিয়ে রান নিতে আমন্ত্রণ জানান রহমতকে। রহমত সাড়া দিলে ফিরে যান নাইব। রিশাদ বল কুড়ে নিয়ে নিয়ে অনিককে দেন। বল দ্রুতই বোলিং প্রান্তে পাঠান অনিক। নাসুম স্টাম্প ভেঙে দেন। ৭৬ বলে ৫২ রান করে ফিরে যান রহমত।
৩০ ওভার শেষে ১১৯ রানে ৫ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান। ক্রিজে আছেন নাইব ও মোহাম্মদ নবী।

১০.২৬

নাসুমের দ্বিতীয় শিকার ওমরজাই
নাসুমের ডেলিভারি বুঝে উঠতে পারেননি আজমতউল্লাহ ওমরজাই। রানের খাতা খোলার আগে বোল্ড হয়ে ফিরে যান। ১১৯ রানে চতুর্থ উইকেট হারাল আফগানিস্তান।

১০.২২

শাহিদীকে ফেরালেন মোস্তাফিজ
২৯তম ওভারের শেষ বলে বাংলাদেশকে তৃতীয় শিকার এনে দিয়েছেন মোস্তাফিজ। উড়িয়ে মারতে গিয়ে ফাইন লেগে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শরিফুলের হাতে। ৪০ বলে ১৭ রান করেন।

১০.২০

রহমত শাহ’র ফিফটি
শুরু থেকেই দারুণ খেলছেন রহমত শাহ। ৭৪ বলে পূর্ণ করে নিয়েছেন ওয়ানডেতে ক্যারিয়ারের ৩০তম ফিফটি। ছিল পাঁচটি চারের মার।

১০.১৩

বাঁ পায়ের হাঁটুতে আঘাত পেলেন জাকির
শান্ত চোট পেয়ে মাঠ ছাড়ার পর ফিল্ডিংয়ে নেমেছিলেন জাকির হাসান। ২৭তম ওভারের চতুর্থ বলে জাকিরও আঘাত পেলেন। মোস্তাফিজের এগিয়ে এসে মারেন। এক্সট্রা কভারে থাকা ফিল্ডার জাকির হাসানের হাঁটুতে সরাসরি লাগে বল। আঘাত পেয়ে মাঠে শুয়ে যান জাকির। পরে ফিজিওকে মাঠে প্রবেশ করতে দেখা যায়।

১০.০৫

২৫ ওভার শেষে আফগানিস্তান ২ উইকেটে ১০১
রহমত শাহ ৩৭ এবং শাহিদী ১৫ রানে ক্রিজে আছেন

১০.০১

খোঁড়াতে-খোঁড়াতে মাঠ ছাড়লেন শান্ত
২৩ ওভারের প্রথম বলে নাসুমের ডেলিভারিতে কভারে মারেন রহমত। নাজমুল হাসান শান্ত ড্রাইভ দিয়ে বল আটকান। তবে মাঠে কিছুক্ষণ শুয়ে থাকেন। ফিজিও আসেন মাঠে। তার বাম পা দেখেন। কিছুক্ষণ পর খেলা শুরু হয়। তবে ওভার শেষে বাঁ পায়ে অস্বস্তি নিয়ে খোঁড়াতে-খোঁড়াতে মাঠ ছেড়ে যান বাংলাদেশ অধিনায়ক।

৯.৫২

স্টাম্পিংয়ের সহজ সুযোগ হাতছাড়া করলেন অনিক
ওয়ানডে অভিষেকে ব্যাট হাতে নিজের জাত দেখিয়েছেন জাকের আলি অনিক। তবে উইকেটের পেছনে মেলে ধরতে বেগ পোহাচ্ছেন। ২২তম ওভারের শেষ বলে রিয়াদের ডেলিভারি এগিয়ে এসে খেলতে গিয়ে মিস করেন শাহিদী। বল ঠিকঠাক গ্লাভসবন্দি করলেও সময় নেন স্টাম্প ভাঙতে। তাতে জীবন পেয়ে যান আফগান অধিনায়ক।
২২ ওভার শেষে ২ উইকেট ৮৭ রান আফগানদের। রহমত ৩০ রানে এবং শাহিদী ৯ রানে ক্রিজে আছেন।

৯.৩৬

নাসুমের উইকেট মেডেন
ইনিংসে নিজের প্রথম বলেই অটলকে ফিরিয়ে স্বস্তি এনে দেন নাসুম। পরের পাঁচটি বলে ডট আদায় করে নেন। অবশ্য ওভারটিতে একটি রিভিউ হারায় বাংলাদেশ। চতুর্থ বলে শাহিদী বিপক্ষে ক্যাচের আবেদন করে বাংলাদেশ। সাড়া দিলে রিভিউ নেন শান্ত। পরে দেখা যায় ব্যাটে না লেগেই বল যায় উইকেটরক্ষক অনিকের হাতে।

৯.৩৩

নিজের প্রথম বলেই আঘাত হানলেন নাসুম
১৭তম ওভারে প্রথমবার বলে আসেন নাসুম আহমেদ। নিজের প্রথম বলেই অটলকে ফিরিয়ে আফগানদের ৫২ রানে জুটি ভাঙ্গেন। অবশ্য মেহেদী হাসান মিরাজের অনন্য অবদান তাতে। অটলের সুইপ স্কয়ার লেগে লাফিয়ে উঠে তালুবন্দি করেন। ৭০ রানে দ্বিতীয় উইকেট হারাল আফগানিস্তান। পাঁচটি চারে ৫১ বলে ৩৯ রান করেন।

৯.২৫

১৫ ওভার শেষে আফগানিস্তান ৬৭/১
রহমত শাহ ২৭ এবং অটল ৩৭ রানে ক্রিজে আছেন

৯.০৫

চেপে ধরেছেন তাসকিন-শরিফুল-মিরাজরা
পাওয়ার প্লে শেষে ৪০ রান তুলেছে আফগানরা। দুই ব্যাটার রহমত শাহ ও সিদ্দিকউল্লাহ আতালকে চেপে ধরেছেন তাসকিন-শরিফুল মিরাজরা। দশম ওভারের চতুর্থ বলে রহমতের ক্যাচ হাতছাড়া করেন জাকের আলী, একইসাথে স্টাম্পিংয়েরও সুযোগ ছিল।

৮.৩৩

প্রথম শিকার এনে দিলেন তাসকিন
বলের লেন্থটা ঠিক ঠাক খুঁজে পাচ্ছিলেন না তাসকিন। নিজের প্রথম ওভারে এসে দুটি ওয়াইডসহ খরচ করেন ৯ রান। দ্বিতীয় ওভারে বলে এসে প্রথম ডেলিভারিতে ওয়াইডসহ চার উপহার দেন আফগানদের। এরপরই ঘুরে দাঁড়ান। প্রথম দুটি বল ডট আদায়ের পর তৃতীয় বলে রহমানুল্লাহ গুরবাজকে ফেরান। তাসকিনের অফস্টাম্পের বাইরের ডেলিভারিতে আউট সাইড এজ হয়ে প্রথম স্লিপে থাকা ফিল্ডার সৌম্যর হাতে ক্যাচ দিয়ে ফিরে যান। ১৮ রানে প্রথম উইকেট হারায় আফগানিস্তান। ৮ বলে ২ রান করেন গুরবাজ।

৭.৫০

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে ৯২ রানে হার দেখেছে বাংলাদেশ। সিরিজ বাঁচাতে হলে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। সিরিজ জয়ের আশা টিকিয়ে রাখতে আফগানদের সামনে ২৫৩ রানের লক্ষ্য দাঁড় করিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

সিরিজ বাঁচানোর ম্যাচে আফগানদের ২৫৩ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

৭.৪৮

সংক্ষিপ্ত স্কোর
টস-বাংলাদেশ
বাংলাদেশ- ২৫২/৭
নাজমুল হাসান-৭৬, জাকের আলী -৩৭*
নাঙ্গেলিয়া খারোতে ৩/২৮, গজনফার ২/৩৫, রশিদ ২/৩২

৭.৪৫

অভিষেকে অপরাজিত জাকের আলী অনিক
অভিষেকে অপরাজিত ইনিংস খেলেছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। নাসুমের সাথে ৪৬ রানের জুটির পর ২৭ বলে ৩৭ রানের ইনিংস খেলেছেন তিনি। ভেতরে একবার মাথায় আঘাত পেলেও আবারও ব্যাট করেছেন, ইনিংসের শেষ বলে মেরেছেন ছক্কা।

৭.৩৪

জাকেরের মাথায় আঘাত
৪৯তম ওভারের প্রথম দুই বলে চার রান নেয়ার পরের বলে সিঙ্গেল নিতে গিয়ে বাঁধে বিপত্তি। শর্টে দাড়ানো রশিদ খানের থ্রো স্টাম্পে না গেলে তার হেলমেটে আঘাত করে। একইসাথে গিয়ে ধাক্কা খান আম্পায়ারের সাতে। পরে আবারও ব্যাট শুরু করেন।

৭.২০

১০১ মিটারের বড় ছক্কা
অভিষেক হয়েছে উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিকের। টপঅর্ডারের কয়েক ব্যাটারের আসা-যাওয়ার মাঝে দলকে ধরে রেখেছেন তিনি। ৪৭তম ওভারে ফজলহক ফারুকীকে ১০১ মিটারের বড় ছক্কা মেরেছেন। পরের বলে আবার ছক্কা হাকানোর পর নাসুম আহমেদ মেরেছেন চার। ওই ওভারে এসেছে ১৮ রান।

৭.১৫

দুশো পার বাংলাদেশের
প্রথমে রানরেট ছয়ের উপরে থাকলেও আস্তে আস্তে কমতে থাকে। একসময় সেটি পাঁচের নিচে নেমে আসে। তবে অধিনায়ক একপ্রান্ত আগলে রাখার কারণে কিছুটা রান আসতে থাকে। ৪৫ ওভারে সেই রান দুইশো পার হয়।

৭.০২

শান্তর পথে মাহমুদউল্লাহ সাজঘরে
৪১তম ওভারের প্রথম বলে নাঙ্গেলিয়া খারোতের দ্বিতীয় বলে বড় শট খেলতে গিয়ে লং অফে মোহাম্মদ নবীর তালুবন্দি হন। অধিনায়ক খেলেন ১১৯ বলে ৭৬ রানের ইনিংস। ওই ওভারের পঞ্চম বলে সাজঘরের পথ ধরেন মাহমুদউল্লাহ রিয়াদও। তাকে সাজঘরের পথ দেখান আজমতউল্লাহ ওমরজাই। রিয়াদ অবশ্য ৩ রানে ফিরে যান।

৬.৫৫

৩৪ বছর পর শারজায় ফিফটি বাংলাদেশের
৩৪ বছর পর শারজার মাটিতে প্রথম ফিফটির দেখা পেয়েছে বাংলাদেশ। ১৯৯০ সালে প্রথমবার শারজার মাটিতে ফিফটির দেখা পেয়েছিল বাংলাদেশের কোনো ব্যাটার। দ্বিতীয় ওয়ানডেতে ফিফটি করে সেঞ্চুরির দিকে এগোচ্ছেন অধিনায়ক শান্ত।

৬.৪৫

ফর্মহীন হৃদয়
প্রথম ওয়ানডেতে দলের প্রয়োজনের সময় তেমন ভূমিকা রাখতে পারেনি তাওহিদ হৃদয়। দ্বিতীয় ওয়ানডেতেও ফর্মহীন দেখা গেলে এ ডানহাতি ব্যাটারকে। টপঅর্ডারের সবাই যেখানে রান পেলেন, হৃদয় ফিরলেন মাত্র ১১ রান করে।

৬.২২

মিরাজের বিদায়
তৃতীয় উইকেট জুটিতে শান্তর সাথে ফিফটির জুটি গড়ার পর বিদায় নিয়েছেন মেহেদী মিরাজ। তার থেকে এসেছে ২২ রান। ৩৩ তম ওভারে রশিদ খানের বলে বোল্ড হন তিনি।

৬.২০

শান্ত-মিরাজের ফিফটির জুটি
অধিনায়ক নাজমুল হোসেন শান্ত সৌম্য সরকারের সাথে দ্বিতীয় উইকেট জুটিতে ফিফটি গড়েছিলেন। সৌম্যর বিদায়ে মেহেদী মিরাজকে নিয়ে আরেকটি ফিফটির জুটি গড়েছেন। ৮০ বলে তাদের এ জুটি হয়েছে।

৬.১৮

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ভালো করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে ফিফটি পূর্ণ করতে না করার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য সেই ভুলটা করলেন না। ফিফটি পূর্ণ করেছেন টাইগার অধিনায়ক। তার ফিফটিতে ভালো অবস্থানে বাংলাদেশ।

শান্তর ফিফটিতে ভালো অবস্থানে বাংলাদেশ

৬.১৪

রিভিউয়ে বাঁচলেন শান্ত
আগের দুবার আফগানিস্তান রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছিল। এবার গজনফারের বলে আউট হয়ে যান শান্ত, রিভিউ নিয়ে দেখা যায় বল স্টাম্পের বাইরে। পরিবর্তন করতে হয় আম্পায়ারের সিদ্ধান্ত।

৬.০০

শান্তর ফিফটি
আফগানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ফিফটির দেখা পেয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এটি তার ক্যারিয়ারের নবম ফিফটি।

৫.৩৭

শান্তর বিপক্ষেই ব্যর্থ আফগানদের দুই রিভিউ
বাংলাদেশের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিপক্ষেই দুই রিভিউ নিয়েছিল আফগানিস্তান। তবে দুটির কোনোটি কাজে লাগেনি তাদের, দুবারবই বেঁচে গেছেন শান্ত। ইনিংসের মাঝপথে শেষ হয়েছে প্রতিপক্ষের সব রিভিউ। প্রথম ওয়ানডেতেও কোনো রিভিউ কাজে লাগাতে পারেনি হাসমতউল্লাহ শহিদীরা।

৫.৩০

দলীয় শতক
১৯তম ওভার শেষে দলীয় শতরান পূর্ণ হয়েছে বাংলাদেশের। দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকারের বিদায়ের পর দলের হাল ধরেছেন নাজমুল শান্ত ও মেহেদী মিরাজ। বাংলাদেশের হারানো দুই উইকেট নিয়েছেন আফগানদের দুই স্পিনার গজনফার ও রশিদ খান।

৫.২৫

সৌম্য সরকারের বিদায়
দলীয় একশ রানের আগে বিদায় নিয়েছেন ওপেনার সৌম্য সরকার। ১৯তম ওভারে রশিদ খানের বলে এলবিডব্লিউ হন সৌম্য। রিভিউয়ের জন্য শান্তর সাথে আলোচনা করলেও তাতে সায় দেননি অধিনায়ক। পরে দেখা যায় বল লেগ স্টাম্পের বাইরে ছিল। ৪৯ বলে ৩৫ রান আসে তার থেকে।

৫.০৩

ফিফটির জুটি সৌম্য-নাজমুলের
তানজিদ তামিমের বিদায়ের পর পঞ্চাশ রানের জুটি গড়েছেন সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্ত। ৬১ বলে পঞ্চাশোর্ধ রান আসে এ জুটিতে। আজমতউল্লাহ ওমরজাইয়ের এক ওভারে একটি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মেরেছেন সৌম্য সরকার।

৪.৫৫

টানা তিন রিভিউ ব্যর্থ আফগানিস্তানের
প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে দুই রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছিল আফগানিস্তান। দ্বিতীয় ম্যাচেও প্রথম রিভিউ নিয়ে ব্যর্থ হয়েছে দলটি। ১২তম ওভারের তৃতীয় বলে শান্তর বিপক্ষে রিভিউ নিয়েছিল আফগানরা, তবে সেটিও ব্যর্থ হয়। এ নিয়ে টানা তৃতীয় রিভিউ ব্যর্থ হল আফগানদের।

৪.৪৮

প্রায় ছয় করে ঘুরছে রানের চাকা
দ্বিতীয় ওয়ানডেতে পাওয়ার প্লেতে রানের চাকা ঘুরছে প্রায় ছয় করে। ওপেনার তানজিদ তামিমের বিদায়ের পর তার করা শুরুটা ধরে রেখেছেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। পাওয়ার প্লেতে দলীয় ৫৯ রান এসেছে।

৪.২০

গজনফারেই কাটা পড়লেন তামিম
বাউন্ডারি দিয়ে রানের খাতা খোলার পর বেশ আগ্রাসী ব্যাটিং করছিলেন তানজিদ তামিম। তবে চতুর্থ ওভারের প্রথম বলে আল্লাহমোহাম্মদ গজনফারকে ছক্কা হাকানোর পরের বলে লং অনে মোহাম্মদ নবীকে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন এ ওপেনার। ১৭ বল খেলে ২২ রান এসেছে তার থেকে। প্রথম ওয়ানডেতেও এ বোলারের শিকার হয়েছিলেন তামিম।

৪.০৪

বাউন্ডারি দিয়ে রানের খাতায় বাংলাদেশ
দ্বিতীয় ওয়ানডের প্রথম ওভারে বাউন্ডারি মেরে রানের খাতা খুলেছে বাংলাদেশ। ফজল হক ফারুকীর দ্বিতীয় বলে চার মেরে রানের খাতা খুলেছেন তানজিদ হাসান তামিম।

৩.৪০

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন আসাটা নিশ্চিতই ছিল। আঙুলে চোট পেয়ে সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম। তাতে সুযোগ পেয়েছেন জাকের আলী অনিক।

ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে যারা

৩.৩৫

জাকের আলী অনিকের অভিষেক
আফগানিস্তান সিরিজের দ্বিতীয় ম্যাচে অভিষেক হয়েছে উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক। মুশফিকুর রহিমের চোটে আগেই টি-টুয়েন্টি ও টেস্টে অভিষেক হওয়া অনিকের এবার অভিষেক হল ওয়ানডেতে।

৩.৩০

শারজায় আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

১১.১০

বাংলাদেশের ব্যাটিং অর্ডার তাসের ঘরের মতো ভেঙে পড়ার কারণ হিসেবে নিজের এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত’র ভুল দেখছেন মেহেদী হাসান মিরাজ।

‘আমিও ভুল করেছি, শান্তও ভুল করেছে’

১১.০৩

টাইগার তারকার ছিটকে যাওয়াকে দুঃখজনক বলেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ।

মুশফিকের চোট নিয়ে যা বললেন মিরাজ

১০.৫৩

সিরিজের প্রথম ম্যাচে হারের পর বাংলাদেশের এবার ঘুরে দাঁড়ানোর মিশন।

‘আমরা একটু ব্যাকফুটে আছি’

১০.৩২

সিরিজ থেকে ছিটকে গেছেন অভিজ্ঞ উইকেটরক্ষক-ব্যাটার মুশফিকুর রহিম।

বাকি দুই ওয়ানডেতে ছিটকে গেলেন মুশফিক

১০.২১

শেষ ৮ উইকেট পড়ে যায় মাত্র ২৩ রানে। জোটে ৯২ রানের হার।

আমার উইকেটই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে: শান্ত

১০.০২

১২০ রান ছিল দুই উইকেটে, এরপর ১৪৩ রানে অলআউট।

২৩ রানে ৮ উইকেট নেই, আরেকটি ব্যাটিং বিপর্যয়ে হেরে গেলেন শান্তরা

Jui  Banner Campaign
ট্যাগ: দ্বিতীয় ওয়ানডেবাংলাদেশ-আফগানিস্তানলিড স্পোর্টসশান্তশারজাহহাসমতউল্লাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিকেএসপির সাবেক মহাপরিচালক কর্নেল লতিফের মৃত্যুতে বিসিবির শোক

ফেব্রুয়ারি ৪, ২০২৬

দেশে ভারতীয় ছবি আনতে একাই লড়াইয়ের ঘোষণা মামুনের

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা: ইসি মাছউদ

ফেব্রুয়ারি ৪, ২০২৬
ছবি সংগৃহীত

দিনাজপুর-৬ আসনে ডা. এ জেড এম জাহিদ হোসেনের গণসংযোগ ও পথসভা

ফেব্রুয়ারি ৪, ২০২৬

নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

ফেব্রুয়ারি ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT