চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শান্তর ফিফটিতে ভালো অবস্থানে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১৫ অপরাহ্ণ ০৯, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতেও ভালো করেছেন নাজমুল হোসেন শান্ত। তবে ফিফটি পূর্ণ করতে না করার আক্ষেপ নিয়ে মাঠ ছেড়েছিলেন। দ্বিতীয় ওয়ানডেতে অবশ্য সেই ভুলটা করলেন না। ফিফটি পূর্ণ করেছেন টাইগার অধিনায়ক। তার ফিফটিতে ভালো অবস্থানে বাংলাদেশ।

২৮তম ওভারের তৃতীয় বলে মোহাম্মদ নবীর ফুলার লেংথের ডেলিভারিতে মিড অনে আলতো করে ড্রাইভ করেন শান্ত। সিঙ্গেল নিয়ে ফিফটি পূর্ণ করেন। ৭৫ বলে ক্যারিয়ারের নবম ফিফটি পূর্ণ করেন। ছিল চারটি চার ও একটি ছক্কার মার।

শারজায় সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে জিতে আগে ব্যাটের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ৩০ ওভার শেষে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১৪২ রান। শান্ত ৫৪ রান এবং মেহেদী হাসান মিরাজ ২১ রানে ক্রিজে আছেন।

আগে ব্যাটে নেমে বাংলাদেশকে ভালো শুরুই এনে দেন তানজিদ তামিম ও সৌম্য সরকার। তানজিদের শুরুটা দারুণ হলেও লম্বা হয়নি ইনিংস। ৩.২ ওভারে ২৮ রানে বাংলাদেশ প্রথম উইকেট হারায়। তিন চার ও এক ছক্কায় ১৭ বলে ২২ রান করে ফিরে যান তানজিদ।

দ্বিতীয় উইকেটে নাজমুল হোসেন শান্তকে নিয়ে টেনে নেন সৌম্য সরকার। ৯৩ বলে ৭১ রানের জুটি গড়েন দুজনে। ১৯তম ওভারের পঞ্চম বলে রশিদ খানের বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে ফিরে যান। দুটি করে চার ও ছক্কায় ৪৯ বলে ৩৫ রান করেন। এরপর শান্ত ও মিরাজ টেনে নিচ্ছেন দলকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-আফগানিস্তানশান্তশারজাহসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

ডিসেম্বরের মধ্যে কৃষকের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ৪, ২০২৬

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের দুই দফায় সংঘর্ষ

আগস্ট ৪, ২০২৬

গ্যাসের সংকট: বিকল্প উৎস অনুসন্ধানের তাগিদ

আগস্ট ৪, ২০২৬

ইরানের জন্য ‘শেষ সুযোগ’, আবারও আলোচনার দাবি ট্রাম্পের

আগস্ট ৪, ২০২৬

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT