চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আমার উইকেটই খেলার মোড় ঘুরিয়ে দিয়েছে: শান্ত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০২৪
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের বিপক্ষে প্রথমে বোলিংয়ে নেমে ঠিকঠাক শুরু করেছিল বাংলাদেশ। জেতার মতো লক্ষ্য পেয়ে ব্যাটিংয়েও ঠিকঠাক এগোচ্ছিল। বিপত্তি বাধে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর বিদায়ের পর। আর কোনো ব্যাটারই পরে ঠিকঠাক দাঁড়াতে পারেননি, শেষ ৮ উইকেট পড়ে যায় মাত্র ২৩ রানে। জোটে ৯২ রানের হার।

ওপেনার সৌম্য সরকারের সঙ্গে ৫৩ রানের জুটি গড়ার পর মেহেদী হাসান মিরাজের সঙ্গে ৫৫ রানের আরেকটি জুটি গড়েন শান্ত। এরপর অধিনায়কের বিদায়ে আর কোনো ব্যাটার ক্রিজে দাঁড়াতে পারেননি। আফগানদের অফস্পিনার আল্লাহমোহাম্মদ গজনফার ধসিয়ে দেন বাংলাদেশের ইনিংস। ম্যাচশেষে শান্ত বলেছেন, তার উইকেটই ম্যাচের ভাগ্য বদলে দিয়েছে।

নিজেদের অত্যন্ত বাজে মানের ব্যাটিং প্রদর্শনী নিয়ে শান্ত বলছেন, ‘বোলিংয়ে আমরা ভালো শুরু করেছিলাম। উইকেটে কিছুটা লো বাউন্স ছিল। খেলায় আমার উইকেটই সবকিছু বদলে দিয়েছে। সেট ব্যাটার ছিলাম এবং মিরাজ এমনকি সৌম্যও ৩০-৪০ রানের দেখা পেয়েছিল।’

‘এই কন্ডিশনে দীর্ঘসময় ব্যাট করতে হবে। আফগানিস্তানে সবসময় রহস্যময়ী স্পিনার থাকে, তারা ভালো বল করে এবং গজনফার সত্যিই ভালো বল করেছে। আমাদের প্রস্তুতি ভালো ছিল, কিন্তু দিনটি আমাদের ছিল না। আশা করছি শক্তভাবে পরবর্তী ম্যাচে আমরা ফিরে আসব।’

১২০ রানের সময় তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। আফগান বোলিং তোপে সেখান থেকে ধস নামে, আর ২৩ রান যোগ করতেই গুটিয়ে যায় টাইগারদের ইনিংস। ৯২ রানের হার দিয়ে সিরিজ শুরু করেছে শান্তর দল। একই মাঠে সিরিজের দ্বিতীয় ওয়ানডেটি হবে ৯ নভেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগানিস্তানগজনফারবাংলাদেশমেহেদীলিড স্পোর্টসশান্তসৌম্য
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জুলাই অভ্যুত্থানের কোনো নির্দিষ্ট মাস্টারমাইন্ড নেই: ডা. শফিকুর রহমান

আগস্ট ৪, ২০২৬

শেখ হাসিনার বক্তব্য প্রচারে সতর্ক করল সরকার, গ্যাস সংকট নিয়ে আশার বার্তা

আগস্ট ৪, ২০২৬

‘হলুদ সাংবাদিকতা’র অভিযোগে পাকিস্তানে আল জাজিরার ওয়েবসাইট ব্লক

আগস্ট ৪, ২০২৬

সিরাজগঞ্জে ট্রেন লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ

আগস্ট ৪, ২০২৬

ইনফান্তিনোকে সরাতে নতুন বৈশ্বিক টুর্নামেন্টের পরিকল্পনা উয়েফাসহ তিন মহাদেশীয় ফুটবল সংস্থার

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT