ক্রিকেট

বাংলাদেশের টিকে থাকার লড়াই, আফগানদের চোখ সিরিজ জয়ে

বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেটাররা মাঠে সাক্ষাৎ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ও আফগানিস্তান ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে সাক্ষাৎ করছে, ম্যাচের প্রস্তুতি নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

টি-টুয়েন্টি সিরিজে আফগানদের হোয়াইটওয়াশ করে ওয়ানডে সিরিজে প্রথম ম্যাচেই হারের মুখ দেখেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে ছন্দহীনতায় পুরো ৫০ ওভারও খেলতে পারেনি টিম টাইগার্স। আফগানরা জয় তুলে নেয় ৫ উইকেটে। রশিদ খানদের চোখ আরেকটি সিরিজ জয়ে। বাংলাদেশ চায় ঘুরে দাঁড়াতে।

সিরিজের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শনিবার সন্ধ্যায় নামবে বাংলাদেশ। আবুধাবিতে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় খেলা গড়াবে। একদিকে বাংলাদেশের সিরিজে টিকে থাকার লড়াই, আর আফগানদের এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ের হাতছানি।

সাদা বলের ক্রিকেটে ভালো সময় পার করছে না বাংলাদেশ। শেষ তিন সিরিজে টাইগারদের দেখতে হয়েছে হারের মুখ। শ্রীলঙ্কার মাটিতে ২-১ ব্যধানের সিরিজ হার, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে হার। আরব আমিরাতে এরআগে আফগানদের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ খোয়ায় বাংলাদেশ।

দ্বিপাক্ষিক সিরিজের হিসেবে আফগানদের বিপক্ষে হেড টু হেডে সমানে-সমান বাংলাদেশ। এপর্যন্ত চার সিরিজে সমানসংখ্যক দুই সিরিজ জয় পেয়েছে দুদল। তবে শেষ দুটি সিরিজই জিতেছে আফগানরা। চলতি সিরিজ জিতলে হবে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক সিরিজ জয়। দ্বিতীয় ম্যাচেই সেই সুযোগ কাজে লাগাতে চায় দলটি। আর বাংলাদেশের মানবাঁচানোর লড়াই।

আফগানিস্তানের বিপক্ষে টাইগারদের অবস্থান শক্তই। দুদলের মুখোমুখি দেখায় ১৯ ম্যাচে বাংলাদেশের জয় ১১টি। বিপরীতে ৮ ওয়ানডেতে জয় পেয়েছে আফগান দল।

বিষয়:আফগানিস্তান আরব আমিরাত ওয়ানডে বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…