ফুটবল

দুই ম্যাচ খেলতে আফগানিস্তান এখন বাংলাদেশে

আফগানিস্তান ক্রিকেট দল বিমানবন্দরে পৌঁছেছে, খেলোয়াড়রা ব্যাগ নিয়ে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তান ক্রিকেট দল বিমানবন্দরে এসে উপস্থিত, খেলোয়াড়রা ব্যাগ নিয়ে অপেক্ষা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

‘ফিফা উইন্ডো’র টায়ার-১’এ বাংলাদেশের বিপক্ষে দুটি আন্তর্জাতিক ফুটবল ম্যাচ খেলতে ঢাকায় পৌঁছেছে আফগানিস্তান জাতীয় ফুটবল দল। শনিবার রাত সাড়ে ১১টায় দলটি ঢাকায় নামে, জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

আগামী ৪ ও ৭ সেপ্টেম্বর ম্যাচ দুটি হবে। দুটি ম্যাচই ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনাতে হবে। এজন্য বাংলাদেশ দল গত ২০ আগস্ট ঢাকায় আবাসিক ক্যাম্প শুরু করে এবং ২১ আগস্ট ক্যাম্পে যোগ দেয়া খেলোয়াড়রা কিংস অ্যারেনায় বিকেল ৫টায় অনুশীলন শুরু করে।

এরআগে ম্যাচ দুটির জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন ৩২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে। বাফুফের দলে নতুন মুখ শেখ রাসেল ক্রীড়া চক্রের ফরোয়ার্ড দীপক রায় ও উত্তরা এফসির ফরোয়ার্ড সারোয়ার জামান নিপু।

গত ১৫ অগাস্ট এএফসি চ্যাম্পিয়নশিপ লিগের ম্যাচ খেলা বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা ২৫ আগস্ট ক্যাম্পে যোগ দিয়েছেন। ২২ আগস্ট এএফসি কাপে মোহনবাগানের বিপক্ষে আবাহনীর ম্যাচ খেলা বাকিরা রোববার ক্যাম্পে যোগ দেবেন।

৩২ সদস্যের প্রাথমিক দল

গোলরক্ষক: আনিসুর রহমান জিকো, শহিদুল ইসলাম, মিতুল মারমা ও পাপু হোসেন।

ডিফেন্ডার: বিশ্বনাথ ঘোষ, তপু বর্মণ, তারেক কাজী, রিমন হোসেন, সাদ উদ্দিন, রহমত মিয়া, আলমগীর মোল্লা, মুরাদ হাসান, মেহেদী হাসান, ইসা ফয়সাল ও মোহাম্মদ আতিকুজ্জামান।

মিডফিল্ডার: সোহেল রানা, শেখ মোরসালিন, মো. হৃদয়, সোহেল রানা, আবু সাঈদ, মজিবুর রহমান জনি, রবিউল হাসান ও জামাল ভূঁইয়া।

ফরোয়ার্ড: রাকিব হোসেন, মতিন মিয়া, সুমন রেজা, ফয়সাল আহমেদ ফাহিম, দীপক রায়, আমিনুর রহমান সজিব, সারওয়ার জামান নিপু, জাফর ইকবাল ও মোহাম্মদ ইব্রাহিম।

বিষয়:আফগানিস্তান আবাহনী এএফসি নিপু ফিফা বসুন্ধরা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…