অন্যান্য খেলা

কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জিতেছেন মাহিন অ্যাডাম

বাংলাদেশের পতাকাসহ কাতার ও চিতাবাঘের ছবি, যুবকদের করাতের পোশাক ও প্রাণীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের পতাকাসহ বিভিন্ন প্রাণী ও যুবকদের করাতের পোশাক পরা ছবি, চ্যানেল আই অনলাইন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

রাজনৈতিক পট পরিবর্তনের পর ১১তম কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপের আসর বাংলাদেশ থেকে সরে যায় সাউথ আফ্রিকায়। ডারবানে হওয়া কারাতে আসরে স্বর্ণপদক জিতেছেন অ্যাথলেট মাহিন অ্যাডাম চৌধুরী। স্বর্ণের সাথে ব্যক্তিগত ইভেন্টে একটি ব্রোঞ্জ পদকও জিতেছেন তিনি।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নয়না চৌধুরী কমনওয়েলথ কারাতে বাংলাদেশের স্বর্ণ জয়ের খবর নিশ্চিত করেছেন। অ্যাডাম চৌধুরী ক্যাডেট কুমিতা ৫২ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন এবং ব্যক্তিগত ক্যাডেট কাতায় ব্রোঞ্জ পদক জেতেন। প্রতিযোগিতায় তার বাবা মুস্তাক চৌধুরী কোচের দায়িত্ব পালন করেন।

কমনওয়েলথে স্বর্ণ জয়ে অ্যাডাম ও তার কোচকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ কারাতে ফেডারেশন। আসরে পদক জয়ে সবার উপরে স্বাগতিক সাউথ আফ্রিকা, ১৩ স্বর্ণ, ১০ রৌপ্য ও ৯ ব্রোঞ্জে ৩২ পদক তাদের। ৩০ পদকে দুইয়ে আছে ভারত এবং ১৭ পদক জিতে তিনে অস্ট্রেলিয়া। দুটি পদক জিতে বাংলাদেশের অবস্থান আটে।

রাজনৈতিক অস্থিরতায় কমনওয়েলথ কারাতে চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ থেকে সরে যায়। নিরাপত্তার জন্য সরে যাওয়ার সিদ্ধান্তটি এসেছিল জুলাই মাসে। তার আগে বাংলাদেশ থেকে সরে গিয়েছিল মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপ।

বিষয়:অ্যাডাম কমনওয়েলথ কারাতে কারাতে ফেডারেশন ডারবান বাংলাদেশ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…