চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মোসাদ্দেকের একার লড়াই, ভারতের লিড

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ২৯, নভেম্বর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

কক্সবাজারে বলে-ব্যাটে দুর্দান্ত দিন কাটিয়েছে ভারতীয় ‘এ’ দল। সিরিজের শুরুতেই তারা চাপে ফেলেছে স্বাগতিকদের। প্রথম আনঅফিসিয়াল টেস্টে বাংলাদেশ ‘এ’ দলকে ১১২ রানে অলআউট করে লিড নিয়েছে সফরকারীরা। হাতে রয়েছে পুরো দশটি উইকেট। ভারতীয় দুই ওপেনারই পেয়েছেন ফিফটির দেখা।

সমুদ্রনগরীর শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় ভারত। ২৬ রানে ৫ উইকেট হারায় মোহাম্মদ মিঠুনের দল। মোসাদ্দেক হোসেন সৈকত দলের রান তিন অঙ্কে তুলে আউট হন। ৮৮ বলে ৬টি চার ও ৩টি ছয়ে করেন ৬৩ রান।

নাজমুল হোসেন শান্ত ১৯ ও তাইজুল ইসলাম করেন ১২ রান। বাকি কেউ ছুঁতে পারেননি দুই অঙ্ক।

মূল ব্যাটারদের মধ্যে মাহমুদুল হাসান ১ ও মুমিনুল হক ৪ রানে আউট হন। চার ব্যাটার খুলতে পারেননি রানের খাতা। তারা হলেন-জাকির হাসান, অধিনায়ক মিঠুন, রেজাউর রহমান ও খালেদ আহমেদ।

শুরুর মতো শেষটা ভালো হয়নি স্বাগতিকদের। ৭ রানে ৪ উইকেট হারালে ১১২ রানে থামে প্রথম ইনিংস। বাংলাদেশের ইনিংস দীর্ঘ হয় মাত্র ৪৫ ওভার। চারটি উইকেট শিকার করেন সৌরভ কুমার, নবদীপ সাইনি তিনটি, মুকেশ কুমার দুটি ও অতীত শেথ একটি উইকেট নেন।

পরে অসাধারণ ব্যাটিংয়ে চার দিনের ১০ উইকেট অক্ষত রেখেই লিড নেয় ভারত। প্রথম দিনের খেলা শেষে সফরকারী ‘এ’ দলের সংগ্রহ ৩৬ ওভারে ১২০ রান। তারা এগিয়ে আছে ৮ রানে। যশস্বী জয়সাল ৬১ ও অভিমন্যু ঈশ্বরন ৫৩ রানে অপরাজিত আছেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনঅফিসিয়াল টেস্টকক্সবাজারচার দিনের ম্যাচজয়সালমোসাদ্দেকলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আমাদের দেশে হবে সেই ছেলে কবে?

জুন ১৯, ২০২৬
ছবি: প্রতিনিধি

মালদ্বীপের হুলহুমালের গ্যারেজে অভিযানে ১২ প্রবাসী আটক

জুন ১৯, ২০২৬

নাইজারের প্রধান বিমানবন্দরে হামলা, সেনাসদস্যসহ নিহত ৩৫

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে কমার পর দেশেও কমেছে স্বর্ণের দাম

জুন ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধে পরাজয়, মার্কিন সেনাপ্রধান জেনারেল র‍্যান্ডি জর্জ বরখাস্ত কেন?

জুন ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT