চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ওভার রোমাঞ্চ, ভারতকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

এশিয়া কাপ রাইজিং স্টার্স

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩১ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২৫
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে অনুশীলন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এশিয়া কাপ রাইজিং স্টার্সের সেমিফাইনাল ম্যাচে ভারত ‘এ’ দলকে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ ‘এ’। সেমিফাইনালে বাংলাদেশের কাছে ভারত হেরেছে সুপার ওভারে। শেষ ওভারে ম্যাচ জমিয়ে তোলে ভারতীয় ব্যাটাররা, ম্যাচ গড়ায় সুপার ওভারে। বাংলাদেশ-ভারতসহ সেমিফাইনালের সব খেলা দেখিয়েছে আইস্ক্রিন।

কাতারের দোহায় বাংলাদেশ ‘এ’ দল টসে হেরে আগে ব্যাট করতে নামে। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে আকবর আলীর দল। জবাব দিতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৯৪ রান তোলে ভারত। ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেখানে ভারত শূন্য রানে অলআউট হলে ১ রান করে ফাইনালে উঠে বাংলাদেশ।

ভারতের ওপেনার সূর্যবংশী ১৫ বলে দুই ৪ ও চার ছক্কায় ৩৮ রান করে সাকলাইনের বলে আউট হন। প্রিয়ানস আরিয়া ২৩ বলে খেলেন ৪৪ রানের ইনিংস। এছাড়া জিতেশ শর্মা ৩৩ এবং নেহাল ওয়াধেরা ৩২ রানে অপরাজিত থাকেন।

Banglabid

বাংলাদেশের বাঁহাতি পেসার আবু হায়দার রনি এবং রাকিবুল হাসান নেন ২টি করে উইকেট। এছাড়া আব্দুল গফফার সাকলাইন ও রিপন মন্ডল নেন একটি করে উইকেট।

টসে হেরে আগে ব্যাটে নামা বাংলাদেশের শুরুটা ঠিকঠাক হয়েছিল। ৪৩ রানে জিশান আলমের উইকেট পতনের পর ৭৬ রানে সাজঘরে ফেরেন জাওয়াদ আবরার। এরপর ১০৮ রানের সময় বিদায় নেন অধিনায়ক আকবর আলী। পরে নিয়মিত বিরতিতে উইকেট পতনে শেষ দিকে ঝড় তোলেন এসএম মেহেরাব হোসেন।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৬৫ রান করেন হাবিবুর রহমান সোহান। ৪৬ বল খেলা হাবিবুরের ইনিংসে তিনটি ৪ এবং ৫টি ছক্কার মার ছিল। জিশান আলম ১৪ বলে দুই চার ও দুই ছক্কায় ২৬ রান করেন।

Reneta

শেষ দিকে ঝড় তোলা মেহেরাব খেলেছেন মাত্র ১৮ বল, একটি চারের পর ৬টি ছক্কায় শেষ দিকে খেলেছেন অপরাজিত ৪৮ রানের ইনিংস। তাকে দারুণ সঙ্গ দেয়া ইয়াসির আলী চৌধুরী রাব্বি করেছেন ৯ বলে ১৭ রান। ভারতের গুরজাপনীত সিং নিয়েছেন দুইটি উইকেট।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশিয়া কাপ রাইজিং স্টার্সগুরজাপনীতজিশানবাংলাদেশ এভারত এমেহেরাবরনিলিড স্পোর্টসহাবিবুর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ভূমিকম্পের সময় মাঠে যেমন অনুভূতি হয়েছিল তাইজুল-শান্তদের

পরবর্তী

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ২২তম আসরে অংশ নিচ্ছেন ৬শিক্ষার্থী

পরবর্তী
জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডে অংশ নেওয়া শিক্ষার্থীরা ও কর্মকর্তাদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্তর্জাতিক জুনিয়র সায়েন্স অলিম্পিয়াডের ২২তম আসরে অংশ নিচ্ছেন ৬শিক্ষার্থী

রাজধানীতে ভোলা-বরিশাল সেতুর দাবিতে সমাবেশে হাজারো মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

ভোলা-বরিশাল সেতুর দাবিতে রাজধানীতে সমাবেশ

সর্বশেষ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে করা রিট খারিজ

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

শিক্ষকদের জন্য স্বতন্ত্র পে-স্কেল করার আলোচনা চলছে: শিক্ষামন্ত্রী

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

রোহিঙ্গাদের সংখ্যা নিয়ে মিয়ানমারের বিবৃতিতে ঢাকার উদ্বেগ

আগস্ট ১৮, ২০২৬

ইনফান্তিনোর বিরোধীতা করায় ফিফার প্রধান পরিচালন কর্মকর্তাকে বরখাস্ত

আগস্ট ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতা বিমানবন্দরের পুরনো এটিসি ভবনে আগুন

আগস্ট ১৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT