ক্রিকেট

আফগানিস্তানকে ১৬৫ রানের লক্ষ্য দিল বাংলাদেশ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে কথা বলছেন, অন্যদিকে একজন আম্পায়ার দাঁড়িয়ে আছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

এসিসি মেন্স টি-টুয়েন্টি ইমার্জিং টিমস এশিয়া কাপে আফগানিস্তান ‘এ’ দলের বিপক্ষে ১৬৪ রান করেছে বাংলাদেশ ‘এ’ দল। পাওয়ার প্লেতে ওপেনার পারভেজ হোসেন ইমন ঝড় তোলেন। এ ছয় ওভারে বাংলাদেশের স্কোরবোর্ডে যুক্ত হয় ৪৫ রান। ব্যাটিংয়ে ঝড় তোলা ইমন ২৬ বলে ফিফটি তুলে নিলেও ৩২ বলে ৫৪ রানে সাজঘরে ফেরেন।

ওমানের আল আমিরাত ক্রিকেট গ্রাউন্ডের মিনিস্ট্রি টার্ফ-১ এ টসে হেরে আগে ব্যাট করতে নামে আকবর আলীর দল। তৃতীয় ওভারে ডানহাতি ওপেনার জিশান আলমকে ফেরান পেসার বিলাল সামি। এরপর ইমন সাইফ হাসানের সাথে জুটি গড়েন, তৃতীয় উইকেটের এ জুটিতে আসে ৫৬ রান।

ইমনের আউটের পর সাইফ হাসানও বেশিক্ষণ টিকতে পারেননি, ১৯ বল খেলে ১৬ রানে সাজঘরের পথ ধরেন। এরপর অধিনায়ক আকবর আলীও বেশিক্ষণ ক্রিজে থাকতে পারেননি।

ম্যাচের হাল ধরেন তাওহিদ হৃদয় ও শামিম হোসেন। পঞ্চম উইকেটের এ জুটিতে আসে ৭০ রান। হৃদয় ৩১ বলে ৪২ রানে এবং শামিম ২৪ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬৪ রান তোলে বাংলাদেশ।

আফগানিস্তানের চার বোলার একটি করে মোট চারটি উইকেট নেন। গ্রুপের প্রথম ম্যাচে হংকং, চায়নার বিপক্ষে প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ।

বিষয়:আকবর আফগানিস্তান এ এসিসি ওমান কায়েস পারভেজ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…