ক্রিকেট

‘আজ সাকিব ফর্মে ফিরবেন’

সাকিব আল হাসান ক্রিকেট খেলছেন, বাংলাদেশ দলের জার্সিতে মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট দলের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান মাঠে ব্যাটিং প্রস্তুত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

ওয়েস্ট ইন্ডিজ ও মার্কিন যুক্তরাষ্ট্রে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপে সময় ভালো যাচ্ছে না বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের। অভিজ্ঞতা ও দক্ষতার মিশেলে তাকে দলে রাখা হলেও আস্থার প্রতিদান দিতে পারছেন না। তুমুল আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। এরমধ্যে সাকিবের ফর্ম নিয়ে আশারবাণী শুনিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

নেদারল্যান্ডসের বিপক্ষে নামার আগে টিম টাইগার্সের আশাবাদী অধিনায়ক শান্ত বলেছেন, ‘আমরা এখানে ভালো ক্রিকেট খেলছি। এ দল নিয়ে আমরা বেশ আশাবাদী, আমরা আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারলে আমাদের সুপার এইটে যাওয়া উচিত।’

গত আট টি-টুয়েন্টিতে সাকিবের ঝুলিতে মাত্র ৯৭ রান ও ৬ উইকেট ঢুকেছে। এমন পরিসংখ্যানে অধিনায়কের উত্তর, ‘মানুষ তার কাছে কতটা পারফরম্যান্স চায় তার চেয়ে এটা খুবই গুরুত্বপূর্ণ তিনি কতটা আশা করছেন। তিনি সেরাটা দেয়ার চেষ্টা করছেন এবং কঠোর পরিশ্রম করছেন। ইতিমধ্যে ভালো একটি অবস্থানে আছেন। আশা করছি আজ ভালো করবেন।’

টি-টুয়েন্টি বিশ্বকাপে ‘সুপার এইট’ মিশনে যাত্রা অব্যাহত রাখতে রাতে নেদারল্যান্ডসের বিপক্ষে নামছে বাংলাদেশ। সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচ। ডাচদের বিপক্ষে চারটি টি-টুয়েন্টি খেলে টিম টাইগার্সের জয় তিনটিতে। ২০১২ সালে মুখোমুখি প্রথম দেখায় হারের পর সবকটি ম্যাচই জিতেছে বাংলাদেশ।

বিষয়:ওয়েস্ট ইন্ডিজ২৪ টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪ নাজমুল হোসেন নেদারল্যান্ডস২৪ বাংলাদেশ২৪ সাকিব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…