জনপদ

বঙ্গবন্ধুর ম্যুরাল ও শহীদ কামারুজ্জামানের সমাধিতে শ্রদ্ধার্ঘ্য অর্পণ

শহীদ কামারুজ্জামানের সমাধিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শ্রদ্ধা নিবেদন. Channel i News - চ্যানেল আই নিউজ

শহীদ কামারুজ্জামানের সমাধিতে বঙ্গবন্ধুর ম্যুরাল ও শ্রদ্ধা নিবেদন। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উপস্থিত।. Channel i News – চ্যানেল আই নিউজ

শুক্রবার ৩ ফেব্রুয়ারি সকালে রাজশাহী মহানগরীর সিএন্ডবি মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধা নিবেদন করেছেন শিল্পী শাহাবুদ্দিনসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিুবর রহমানের ম্যুরালে এবং জাতীয় চার নেতার অন্যতম শহীদ এএইচএম কামারুজ্জামান ও মরহুম জাহানারা জামানের সমাধিতে পুষ্পস্তক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন চিত্রশিল্পী বীর মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন আহমেদ, রাজশাহী সিটি করপোরেশনের মেয়র ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এএইচএম খায়রুজ্জামান লিটন এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান ও সাবেক মন্ত্রীপরিষদ সচিব কবির বিন আনোয়ার।

এরপর  মহানগরীর কাদিরগঞ্জে শহীদ কামারুজ্জামান ও জাহানারা জামানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন অতিথিবৃন্দ।

এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, ঐক্য ফাউন্ডেশন সভাপতি নারী নেত্রী শাহীন আকতার রেণী ও মিসেস তৌফিকা আনোয়ার উপস্থিত ছিলেন।

শ্রদ্ধা নিবেদন শেষে দোয়া ও মোনাজাত করা হয়।

বিষয়:এএইচএম খায়রুজ্জামান লিটন জাহানারা জামান বঙ্গবন্ধু ম্যুরাল শ্রদ্ধা নিবেদন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…