জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনি ফারুক রশিদ ফ্রিডম পার্টি প্রতিষ্ঠা করার পর আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাকে হত্যার মিশনে নামেন। মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়া দল আওয়ামী লীগকে নিঃশেষ করাও তাদের টার্গেট ছিল। তারা বঙ্গবন্ধুর ধানমন্ডি ৩২ নম্বরের বাড়িতে শেখ হাসিনাকে হত্যার জন্য সশস্ত্র হামলা চালায়।







