জতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার নেপথ্যে জড়িতদের খুঁজতে তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগসহ বিভিন্ন রাজনৈতিক এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা-কর্মীসহ সব স্তরের মানুষ। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে তারা বলেছেন, বঙ্গবন্ধু হত্যার ৪৭ বছর পরও বিচারের রায় পুরোপুরি বাস্তবায়ন করতে না পারা দুঃখজনক।







