আদালত

জাতির পিতার প্রতিকৃতিতে হাইকোর্টের ৯ বিচারপতির শ্রদ্ধা

হাইকোর্টের ৯ বিচারপতি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের ৯ বিচারপতি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন, যা বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

অতিরিক্ত বিচারপতি থেকে হাইকোর্টের স্থায়ী হওয়া ৯ জন বিচারপতি শনিবার সকালে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছেন।

এসময় বিচারপতিবৃন্দ জাতির পিতার পরিবারের শহীদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধাদের কথা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করে তাদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।

দুই বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করে ৩০ জুলাই শপথ নেন হাইকোর্টের ৯ জন বিচারপতি। শপথ নেয়া হাইকোর্টের স্থায়ী বিচারপতিরা হলেন: বিচারপতি মো. শওকত আলী চৌধুরী, বিচারপতি মো. আতাবুল্লাহ, বিচারপতি বিশ্বজিৎ দেবনাথ, বিচারপতি মো. আলী রেজা, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি ফাহমিদা কাদের, বিচারপতি মো. বশির উল্লাহ, বিচারপতি এ কে এম রবিউল হাসান।

নির্বাচিত ৯ বিচারপতি জাতির পিতার প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ জুলাই বিকাল সাড়ে তিনটায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই বিচারপতিদের শপথ বাক্য পাঠ করান প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আজিজ আহমদ ভূঞা।

বিষয়:জাতির পিতা বঙ্গবন্ধু বিচারপতি হাইকোর্ট

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…