চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রান্তজনের ন্যায্য দাবি আদায়ে আশৈশব সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু: ড. আতিউর রহমান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৪৮ অপরাহ্ণ ১৭, মার্চ ২০২৪
বাংলাদেশ, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক এবং রবীন্দ্র ও বঙ্গবন্ধু গবেষক ড. আতিউর রহমান বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বর্ণাঢ্য ও সংগ্রামী জীবনের অসংখ্য দিক রয়েছে। তার নেতৃত্ব ছিল সুন্দরের আলেখ্য। তিনি যেমন আকর্ষণীয় ছিলেন, তেমনি ছিলেন নমনীয়ও। প্রান্তজনের ন্যায্য দাবি আদায়ে আশৈশব সোচ্চার ছিলেন বঙ্গবন্ধু।

(১৭ মার্চ) রোববার বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে রাজধানীর মিরপুর-০১ এ মডেল একাডেমিতে গবেষণা সংস্থা উন্নয়ন সমন্বয় এবং বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদ আয়োজিত ‘নান্দনিক বঙ্গবন্ধু’ শীর্ষক লোকবক্তৃতানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ড. আতিউর রহমান।

তিনি বলেন, বঙ্গবন্ধু সব সময় আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা করেছেন। এমনকি একাত্তরের মার্চে যে পাকিস্তানিরা গুলি করে আমাদের মানুষ হত্যা করেছে তাদের সঙ্গেও আলোচনা করতে তিনি পিছপা হননি। কারণ তিনি মনেপ্রাণে ছিলেন একজন গণতান্ত্রিক মানুষ। স্কুল থেকেই তিনি এই মানবিক নেতৃত্বের বিকাশ ঘটিয়েছিলেন।

প্রান্তজনের ন্যায্য দাবি আদায়ে বঙ্গবন্ধু আশৈশব সোচ্চার ছিলেন উল্লেখ করে বাংলাদেশ ব্যাংকের সাবেক এই গভর্নর বলেন, এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে ধান কাটার কাজ করতেন ধাওয়ালরা। তাদের পারিশ্রমিক হিসেবে কাটা ধানের একটি অংশ তারা নিয়ে যেতেন। কিন্তু এক নিয়ম চালু করে এই ধান নেওয়া নিষিদ্ধ করা হলে শেখ মুজিব প্রায় ৩০০ জন ধাওয়াল নিয়ে খুলনায় ডেপুটি কমিশনার হালিম চৌধুরীর বাড়ি ঘেরাও করেন। কৃষকদের ন্যায্য মজুরি কেন নেওয়া যাবে না, তার জবাবদিহি চান তিনি।

৭ মার্চের ঐতিহাসিক ভাষণে বৈচিত্র্যের কথা উল্লেখ করে ড. আতিউর বলেন, সেদিন তিনি বাংলার অজেয় প্রাণশক্তির কথা, অমিত সম্ভাবনার কথা বলেছিলেন। ঐতিহাসিক সেই বক্তৃতায় আমরা এক নান্দনিক বঙ্গবন্ধুকেই খুঁজে পাই।

তিনি আরও বলেন, কয়েক দশক পরের বাংলাদেশ কেমন হবে-তা এখনকার শিক্ষার্থীদের কিভাবে গড়ে তোলা হচ্ছে তার ওপর নির্ভর করে। সেজন্য শিক্ষার্থীদের সঠিক ইতিহাসের সঙ্গে পরিচয় করানো খুবই জরুরি। এবং পড়াশোনা কেবল শ্রেণিকক্ষে যা শেখানো হয় তাই নয়, বরং শ্রেণিকক্ষের গণ্ডির বাইরেও শেখার অনেক কিছু আছে। শিক্ষার্থীদের সেক্ষেত্রেও মনোযোগী হতে হবে।

Reneta

মডেল একাডেমি ও ঢাকাস্থ ভারতীয় হাই কমিশনের ইন্দিরা গান্ধী কালচারাল সেন্টারের সহযোগিতায় লোকবক্তৃতানুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি গাজী অলিয়ার রহমান। বাংলাদেশ-ভারত ইতিহাস ও ঐতিহ্য পরিষদের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মডেল একাডেমির প্রধান শিক্ষক শুভাশীষ কুমার বিশ্বাস।

এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকল্প পরিচালক প্রকৌশলী সুশান্ত রঞ্জন রায়, কারিতাস বাংলাদেশের সহযোগি প্রতিষ্ঠান মিরপুর এগ্রিকালচারাল ওয়ার্কশপ এন্ড ট্রেনিং স্কুলের পরিচালক জেমস্ গোমেজ, মডেল একাডেমি পরিচালনা পর্ষদের সদস্য মাহমুদুল্লাহ কায়সার। সেসময় ছিলেন ওয়ালটনের সিনিয়র ডেপুটি এক্সিকিউটিভ ডিরেক্টর মিল্টন আহমেদ, উন্নয়ন সমন্বয়ের জ্যেষ্ঠ গবেষণা সহযোগি ড. মাহবুব হাসান প্রমূখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উন্নয়ন সমন্বয়ড. আতিউর রহমানবঙ্গবন্ধুশেখ মুজিবুর রহমান
শেয়ারTweetPin

সর্বশেষ

কাভা কাপ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের সেরা তিন যারা

জুলাই ২৯, ২০২৬

পেপাল-পেওনিয়ারের মাধ্যমে লেনদেন চালুর উদ্যোগ

জুলাই ২৯, ২০২৬
ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

ইউএস-বাংলার বহরে যোগ হচ্ছে বোয়িংয়ের ২১টি এয়ারক্রাফট

জুলাই ২৯, ২০২৬
রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় গ্যাস সংকট কাটেনি

জুলাই ২৯, ২০২৬
বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

বাংলাদেশ ও ভারতের সম্পর্কের মূল ভিত্তি দুই দেশের পারস্পরিক সুবিধা: দীনেশ ত্রিবেদী

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT