ফুটবল

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম বদলে এখন ‘জাতীয় স্টেডিয়াম’

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম এখন ‘জাতীয় স্টেডিয়াম’ নামে পরিচিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নতুন নামের সঙ্গে পরিচিতি ও আধুনিক স্টেডিয়ামের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এখন থেকে স্টেডিয়ামটির নাম হবে জাতীয় স্টেডিয়াম, ঢাকা। শনিবার ক্রীড়া পরিষদের সচিব স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয়ের প্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক নির্মিত নিম্নোক্ত ক্রীড়া স্থাপনার নামকরণ নিম্নরূপে নির্দেশক্রমে নির্ধারণ করা হলো।’

প্রজ্ঞাপনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নামকরণ জাতীয় স্টেডিয়াম, ঢাকা করার নির্দেশনা দেয়া হয়েছে। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত স্টেডিয়ামটি ঢাকা স্টেডিয়াম নামে পরিচিত ছিল দীর্ঘদিন। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতার আসার পর ১৯৯৮ সালে স্টেডিয়ামটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম।

বিষয়:আওয়ামী লীগ এনএসসি জাতীয় স্টেডিয়াম বঙ্গবন্ধু স্টেডিয়াম

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…