কুয়েতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকের সুবর্ণজয়ন্তী উদযাপন

কুয়েতে বঙ্গবন্ধুর ‘জুলিও কুরি’ শান্তি পদকের সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তারা আলোচনা করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান বৃহস্পতিবার (২৫ মে) সন্ধ্যায় কুয়েতে মিসিলায় বাংলাদেশ দূতাবাসের মাল্টিপারপাস হল রুমে অনুষ্ঠিত হয়েছে।
কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মোহাম্মদ আশিকুজ্জামান এনডিসি পিএসসি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রশাসনিক কর্মকর্তা জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় রাষ্ট্রপতির বাণী পাঠ করেন ডিফেন্স এ্যাটাশে বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ হাসান-উজ্জামান ও প্রধানমন্ত্রীর বানী পাঠ করেন মিনিস্টার (শ্রম) মোহাম্মদ আবুল হোসেন।
অনুষ্ঠানে বাংলাদেশ আওয়ামী লীগ, কুয়েতের নেতৃবৃন্দ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, প্রবাসী বাংলাদেশী, বিশিষ্টজনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়। প্রবাসী শিল্পীদের শ্রুতিমধুর কন্ঠে গান ও সুরের মূর্ছনায় শ্রোতারা মুগ্ধ হয়।






