মোশারফ হোসেন: কুয়েতে বাংলাদেশ দূতাবাস এবং কুয়েতে জাতিসংঘ মানব বসতি কর্মসূচি (ইউএন-হ্যাবিট্যাট)-এর যৌথ উদ্যোগে আয়োজিত রক্তদান কর্মসূচিতে প্রায় ২ শতাধিক প্রবাসী বাংলাদেশি স্বেচ্ছায় রক্তদান করেছেন।
শনিবার (২৬ আগস্ট) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কুয়েতের জাবরিয়া সেন্ট্রাল ব্লাড ব্যাংকে স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম চলে।
রক্তদান কর্মসূচি অভিযানের উদ্বোধন করেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. আশিকুজ্জামান, এনডিসি পিএসসি।
বাংলাদেশি প্রবাসীদের স্বেচ্ছায় রক্তদান পরির্দশন করেন ইন্দোনেশিয়া, তুরস্ক, আফগানিস্তান, ভারত, পাকিস্তান, ভুটান, ভিয়েতনাম, ফিলিপাইন, মালয়েশিয়া এবং নেপালের রাষ্ট্রদূতগন, শ্রীলংকান দূতাবাসের প্রতিনিধি, ইউএনএইচ জিসিসি আঞ্চলিক অফিসের মিশন প্রধান, কুয়েতে কূটনৈতিক মিশনের প্রতিনিধি, দূতাবাসের কর্মকর্তারা, ইউএনএইচ জিসিসি কুয়েত আঞ্চলিক অফিসের কর্মকর্তারা।
এ সময় কুয়েতের বাংলাদেশী কমিউনিটির নেতৃবৃন্দ এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।







