চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিরোনামহীনের ২৫ বছর, উদযাপনে বছরব্যাপী ঐতিহাসিক আয়োজন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:০৮ পূর্বাহ্ণ ১৪, এপ্রিল ২০২২
বিনোদন
A A
ছবি: মিতুল আহমেদ

ছবি: মিতুল আহমেদ

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) ২৫ বছর পূর্তি হলো বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নাগরিক ব্যান্ড শিরোনামহীন-এর। সিলভার জুবেলি উদযাপন উপলক্ষ্যে বছরব্যাপী চমকপ্রদ কিছু আয়োজন রেখেছে দলটি।

এরমধ্যে আছে ব্র্যান্ডমিথ-এর আয়োজনে ভারতের মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রার সাথে যৌথভাবে উদযাপন করতে যাচ্ছে তাদের ২৫ বছর পূর্তির ঐতিহাসিক এই স্মরণীয়  উৎসব।

বাংলাদেশের কোনো ব্যান্ড এর আগে অর্কেস্ট্রার সাথে কোলাবোরেশানে কনসার্ট করেনি এবং গোটা বিশ্বে হাতে গোনা কিছু বিখ্যাত ব্যান্ড রক মিউজিকের সাথে অর্কেস্ট্রা ডিজাইন এর এরকম চমকপ্রদ এবং দীর্ঘ পরিশ্রম সম্বলিত কষ্টসাধ্য আয়োজন করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন শিরোনামহীন এর প্রতিষ্ঠাতা সদস্য এবং কর্ণধার জিয়াউর রহমান।

২৫ বছরের উদযাপন নিয়ে বিস্তারিত জানাতেই বুধবার সন্ধ্যায় সংবাদ সম্মেলনের আয়োজন করে দলটি।

বিস্তারিত জানিয়ে এসময় জিয়া বলেন, আমাদের দেশে নতুন হলেও গ্লোবাল মিউজিকে এরকম আয়োজনের উদাহরণ রয়েছে। মেটালিকা, স্করপিয়নস এর বিখ্যাত এস অ্যান্ড এম কিংবা বার্লিন ফিলহারমোনিকের বিরল অনুভূতির কথা আমাদের দেশের ব্যান্ড মিউজিক শ্রোতাদের অজানা নয়। যদিও মিউজিক্যাল ফিল্ডে অস্বাভাবিক সীমাবদ্ধতা এবং একাডেমিক মিউজিক চর্চার অনুপস্থিতির কারণে বাংলাদেশে এমন বিরল আয়োজন দেখার সৌভাগ্য এদেশের শ্রোতাদের হয়না।

ছবি: মিতুল আহমেদ

তিনি বলেন, ব্যান্ড মিউজিক এদেশে তুমুল জনপ্রিয় হলেও বিভিন্ন মহলের অনীহার শিকার এই শিল্পে সর্বোচ্চ সম্মানজনক গৌরবময় এরকম আয়োজন সম্ভব হয় না। ব্র‍্যান্ডমিথকে এরকম দুঃসাহসিক পদক্ষেপে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানাই।

Reneta

ব্যান্ডের অন্যতম কম্পোজার কাজি আহমেদ শাফিন জানান, এই প্রজেক্টের পেছনে বিগত ছয় মাস আমাদের অমানুসিক পরিশ্রম করতে হয়েছে। সফল আয়োজন সম্পন্ন হলে, উপস্থিত দর্শক শ্রোতারা তাদের জীবনের অবিস্মরণীয় এক স্মৃতি নিয়ে গ্রাউন্ড থেকে ফিরে যাবেন। এরকম আয়োজন আমাদের পক্ষেও আর হয়তো কখনোই করা সম্ভব হবে না, যেমন হয়নি মেটালিকা, মেগাডেথ, স্করপিয়নস এর মতো ব্যান্ডের।

ব্যান্ডের প্রধান ভোকাল শেখ ইসতিয়াক জানান, এ এক অসাধারণ অনুভূতি। সম্প্রতি প্যারিস সফরে আমাদের অর্কেস্ট্রা ডিজাইন এর নোটেশন বই রয়াল ফিলহারমোনিক সোসাইটিকে আর্কাইভের জন্য উপহার দেই। তাদের রিয়েকশন আমাদের আশাবাদী এবং অনুপ্রাণিত করেছে। ব্যান্ডের এরকম কর্মব্যস্ততা এবং দুর্বার পথচলায় ইশতিয়াক নিজের উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, মিউজিক করার এমন ব্যস্ত জীবনের স্বপ্ন নিয়েই ব্যান্ড তৈরি হয়। আমার জীবনে তার প্রতিফলন পাচ্ছি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে এক বছর ধরেই থাকবে শিরোনামহীনের বিভিন্ন চমক। তবে সবথেকে বড় চমক ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে তাদের কনসার্ট “দ্য অনলি হেডলাইনার”। যা আয়োজিত হতে যাচ্ছে ২৬ মে। আইসিসিবি বসুন্ধরার এক্সপো জোনে। কনসার্টে শিরোনামহীনের সাথে  ‘মুম্বাই সিম্ফনি অর্কেস্ট্রা’ ছাড়াও দেশের বরেণ্য এবং খ্যাতনামা, লিজেন্ড ব্যান্ড স্টাররা গেস্ট হিসেবে পারফর্ম করবেন।

দেশের ইতিহাসের অন্যতম বড় বাজেটের এই কনসার্টে থিম থেকে শুরু করে টেকনিশিয়ান, সাউন্ড, স্টেজ, লাইট ইত্যাদি সবকিছুই দেশের সর্বোচ্চ মানের এবং কিছু ক্ষেত্রে বিদেশ থেকে আনা হচ্ছে বলে জানায় আয়োজক ব্র্যান্ড মিথ।

আয়োজকরা জানান, ৪র্থ জেনারেশানের এলইডি ম্যাপিং এর কারণে কন্সার্টটির ভিজুলাইজেশান হবে অন্য সকল কনসার্টের থেকে আলাদা। যা দর্শকদের নিয়ে যাবে শিরোনামহীনের গানের জগতের ভিতরে। বাংলাদেশের সাউন্ড ইন্ডাস্ট্রির অন্যতম পুরোধা ব্যক্তিত্ব শামীম থাকছেন শিরোনামহীনের সাথে।  কিন্তু শ্রোতাদের সামর্থ্যের বিশেষ বিবেচনায় টিকেটের মূল্য শিরোনামহীনের বিশেষ অনুরোধে পকেট মানি পর্যায়ে সীমিত রাখা হচ্ছে, যাতে মধ্যবিত্ত কিংবা কলেজ, ভার্সিটিগামী তরুণ রা বঞ্চিত না হয়। ঘোষণা এসেছে, অবিলম্বে টিকেট পোর্টাল উন্মুক্ত করে শিরোনামহীন অফিসিয়াল ফেসবুক পেইজ থেকে জানানো হবে।

এত বড় আয়োজন করা নিয়ে ব্র্যান্ডমিথের মুখপাত্র বলেন, শিরোনামহীন বাংলাদেশের মানুষদের কাছে শুধুমাত্র একটি ব্যান্ড না, একটি আবেগ। সেই আবেগকে দর্শকদের কাছে সুস্পষ্ট ভাবে তুলে ধরতেই আমাদের এই বছরব্যাপী আয়োজন।

২৬ মে-কে সামনে রেখে আরও কিছু চমকপ্রদ আয়োজন করেছে শিরোনামহীন। এর মাঝে শ্রোতাদের জন্য আর্টওয়ার্ক এবং কভার সং কম্পিটিশন উল্লেখযোগ্য। যার বিজয়ীদের আকর্ষণীয় পুরষ্কার প্রধান মঞ্চে দেবার ঘোষণা দিয়েছে ব্যান্ডমিথ।

এছাড়াও রয়েছে শিরোনামহীনের অফিসিয়াল ওয়েবসাইটে নতুন সংযোজন “শিরোনামহীন জাহাজি”, যেখানে এক্সক্লুসিভ ফ্যানবেসের জন্য থাকছে বিস্ময়কর সুযোগ সুবিধা। বিগত আড়াই বছর কোভিড মহামারিতে বিপুল ক্ষতিগ্রস্ত মিউজিক ইন্ডাস্ট্রিতে এতো বড় আয়োজনের কনসার্ট সুবাতাস নিয়ে আসবে বলেই ধারণা করছেন দেশের মিউজিসিয়ান মহল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: Musicঅর্কেস্ট্রাইশতিয়াকগানজিয়াউর রহমানমুম্বাইলিড বিনোদনশিরোনামহীন
শেয়ারTweetPin

সর্বশেষ

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬

রাষ্ট্রীয় সফরে চীন যাচ্ছেন মিয়ানমারের প্রেসিডেন্ট

জুন ১২, ২০২৬

ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল চান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী, সমীকরণ কী বলে

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT