জনপদ

বান্দরবান ভ্রমণে নিষেধাজ্ঞা

বান্দরবান পাহাড়ের উপরে পর্যটকদের ভিড়, সুন্দর প্রাকৃতিক দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

বান্দরবান ভ্রমণে পর্যটকেরা পাহাড়ের উপরে দর্শনীয় স্থান উপভোগ করছেন, চারপাশে সবুজ পাহাড়ের দৃশ্য।. Channel i News – চ্যানেল আই নিউজ

অডিও সংবাদএই খবরটি পডকাস্টে শুনুন

৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত বান্দরবান ভ্রমণ না করার জন্য অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন বান্দরবান।

আজ রোববার (৬ অক্টোবর) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শাহ মুজাহিদ উদ্দীন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা প্রশাসক জানান, অনিবার্য কারণবশত ৮ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত ভ্রমণপ্রত্যাশী পর্যটকদের বান্দরবান পার্বত্য জেলায় ভ্রমণ থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

জানা যায়, রাঙামাটি ও খাগড়াছড়িতে সম্প্রতি সময়ে সংগঠিত সহিংসতায় ৫ জন নিহত ও আহত হওয়ার ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। বিদ্যমান পরিস্থিতিতে পার্বত্য চট্টগ্রামে বেড়াতে আসা পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিষয়:বান্দরবান ভ্রমণ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…