চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাবি ক্যাম্পাসে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:৫১ অপরাহ্ণ ০২, জানুয়ারি ২০২৫
- সেমি লিড, শিক্ষা
A A

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইন-শৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীকে নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখার নির্দেশ দেয়া হলো।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় সকল ধরনের পোষ্য কোটা পুরোপুরি বাতিলের দাবিতে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা দিয়েছেন শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ৮ ঘণ্টা ধরে অবরুদ্ধ আছেন প্রশাসন ভবনে অবস্থানরত প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা। বিভিন্ন সংবাদমাধ্যমে অভিযোগ উঠেছে বহিরাগতদের নিয়ে আন্দোলন করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এছাড়া সম্প্রতি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঘুরতে আসা দুইজন বহিরাগত শিক্ষার্থীকে আটক করে প্রক্টরিয়াল টিম। এছাড়াও ইংরেজি নতুন বর্ষে ক্যাম্পাসের পরিবেশ সুষ্ঠ রাখতে এক দিনের জন্য বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অন্যদিকে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দাবি তুলছেন শিক্ষার্থীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নিষেধাজ্ঞারাজশাহী বিশ্ববিদ্যালয়রাবি ক্যাম্পাসে নিষেধাজ্ঞা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত

জুন ১০, ২০২৬
গ্রামাঞ্চলে স্বাস্থ্যসেবায় এআই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে; ছবি: এআই

স্বাস্থ্যসেবার সংকটে এআই কি হতে পারে গেমচেঞ্জার?

জুন ১০, ২০২৬

হরমুজে মার্কিন হেলিকপ্টার ভূপাতিতের পর ইরানে যুক্তরাষ্ট্রের হামলা

জুন ১০, ২০২৬

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT