চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক মঞ্চে দেশ সেরা ১৬ ব্যান্ড

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:০৪ অপরাহ্ণ ০১, ডিসেম্বর ২০২২
বিনোদন
A A

যারা একই সঙ্গে একাধিক ব্যান্ডের পারফর্ম পছন্দ করেন, সেইসব সংগীতপ্রেমীদের জন্য বছরের সবচেয়ে বড় ঘটনাটি ঘটতে চলেছে রাজধানীর আর্মি স্টেডিয়ামে। শুক্রবার (২ ডিসেম্বর) যে মঞ্চে পারফর্ম করতে চলেছে দেশ সেরা ১৬টি ব্যান্ড!

দেশের ব্যান্ডসংগীতের যারা ভক্ত, তারা বছরের পর বছর যেমন কনসার্টের জন্য প্রতীক্ষায় থাকেন- তেমন একটি কনসার্ট হচ্ছে ‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’-পাওয়ার্ড বাই গান বাংলা। যেখানে পারফর্ম করবেন বাংলাদেশের ব্যান্ড সংগীতের ইতিহাসে সবচেয়ে শ্রোতাপ্রিয়তা পাওয়া দলগুলো।

দেশে আয়োজিত কনসার্টগুলোর মধ্যে এমন লাইন আপকে বিরল ঘটনা বলছেন সংগীতপ্রেমীরা। কে নেই সেখানে। দেশ সেরা নগর বাউল থেকে শুরু করে মাইলস, ওয়ারফেইজ, সোলস, রেঁনেসা, ফিডব্যাক! আছে অর্থহীন, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, আর্টসেল, শিরোনামহীন, ভাইকিং, ক্রিপটিক, ফেইট, পেন্টাগন ও পাওয়ারসার্জ এর মতো দল।

Banglabid

স্বভাবতই কনসার্টটি নিয়ে শ্রোতা দর্শকের উত্তেজনা চরমে! অগ্রিম টিকেট পেতেও লক্ষ্য করা গেছে দর্শকের হুড়োহুড়ি। তারা মুখিয়ে আছেন শুক্রবার (২ ডিসেম্বর) দুপুরের জন্য।

আয়োজনটির প্রকল্প পরিচালক ইজাজ খান স্বপন জানিয়েছেন, নির্ধারিত সময়েই আর্মি স্টেডিয়ামের গেট ওপেন করে দেয়া হবে। দুপুর থেকেই শুরু হবে কনসার্ট, চলবে রাত পর্যন্ত।

বাংলা ব্যান্ড সংগীতের অবিস্মরণীয় একটি নাম আইয়ুব বাচ্চু। সব সময় বাংলা সংগীতের অগ্রযাত্রা নিয়ে ভাবতেন আপাদমস্তক সংগীতের এই মানুষটি। বিশেষ করে বাংলা ব্যান্ড সংগীতকে বিশ্বদরবারে পৌঁছে দিতে তিনি ছিলেন অগ্রগামীদের একজন। তার সেই ভাবনার সূত্রেই প্রায় ৯ বছর আগে কিংবদন্তী এই মিউজিশিয়ান প্রস্তাবনা রাখেন চ্যানেল আই এর ব্যবস্থপনা পরিচালক ফরিদুর রেজা সাগর এর কাছে এবং দাবি করেন প্রতি বছর ১ ডিসেম্বর দেশের সেরা ব্যান্ডগুলোর উপস্থিতিতে চ্যানেল আই প্রাঙ্গণে যেন কনসার্ট হয় এবং দিনটিকে যেন ‘ব্যান্ড মিউজিক ডে’ হিসেবে চিহ্নিত করা হয়। তার এই পরিকল্পনাকে বাস্তবায়ন করার জন্য গত ৯ বছর ধরে চ্যানেল আই প্রাঙ্গণে ১ ডিসেম্বর পালিত হচ্ছে ‘ব্যান্ড মিউজিক ডে এবং কনসার্ট’।

Reneta

ব্যান্ড সংগীত নিয়ে আইয়ুব বাচ্চুর দেখা সেই স্বপ্ন এখন আরও বিশালতায়। চলতি বছর থেকে আরও বৃহৎ পরিসরে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই ব্যান্ড মিউজিক ফেস্ট। বাংলা ব্যান্ড মিউজিক নিয়ে আইয়ুব বাচ্চুর স্বপ্ন এবং চ্যানেল আইয়ের সেই উদ্যোগের সাথে এবার যুক্ত হলো বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড এসোসিয়েশন (বামবা)।

‘বামবা-চ্যানেল আই ব্যান্ড মিউজিক ফেস্ট ২০২২’ পাওয়ার্ড বাই গান বাংলা এর আয়োজক চ্যানেল আই এবং বামবা। ইভেন্ট পরিচালনা করবেন ব্র্যান্ডমিথ কমিউনিকেশন, সেট নির্মাণ ও আলো নিয়ন্ত্রণ করবেন মুকিমস্ ক্রিয়েশন, সাউন্ড নিয়ন্ত্রণ করবেন-সাউন্ড এ্যাম্বেসি, পুরো অনুষ্ঠানটি ধারণ করবেন-চ্যানেল আই।

আয়োজকরা জানান, ২ ডিসেম্বর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য দেশের সবচেয়ে বড় কনসার্ট উপভোগ করতে প্রবেশে মূল্য রাখা হয়েছে ৫০০ টাকা। আগ্রহীরা www.getsetrock.com এর ওয়েব সাইটে লগ-ইন করে টিকেট সংগ্রহ করতে পারবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অবসকিউরঅভিনয়অর্থহীনআর্টসেলওয়ারফেইজক্রিপটিকচ্যানেল আইদলছুটনগর বাউলপাওয়ারসার্জপেন্টাগনফিডব্যাকফেইটবামবাভাইকিংমাইলসমাকসুদ ও ঢাকারেঁনেসালিড বিনোদনশিরোনামহীনসিনেমাসোলস
শেয়ারTweetPin

সর্বশেষ

হরমুজ খুলতে ইরানের দাবি, পাল্টা ‘গত ৫০ বছরের’ ক্ষতিপূরণ চান ট্রাম্প

আগস্ট ১১, ২০২৬
ঢাকার আকাশে মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টির পূর্বাভাস. Channel i News - চ্যানেল আই নিউজ

আকাশে হালকা মেঘে বৃষ্টির আভাস, কবে কমবে গরম

আগস্ট ১১, ২০২৬

বেসরকারি হাসপাতাল-ক্লিনিকের লাইসেন্স নবায়নে সরকারের নতুন নিয়ম

আগস্ট ১১, ২০২৬

প্রবল ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়ায় মৃত্যুর মিছিল

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

শিশুদের টিকা বিষয়ে ট্রাম্প প্রশাসনের নতুন সিদ্ধান্ত, বিশেষজ্ঞদের শঙ্কা

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT