ফুটবল

ইতালিতে দুর্ঘটনার শিকার বালোতেল্লি

দুর্ঘটনাস্থলে উদ্ধারকারীরা কাজ করছে, আহত ব্যক্তি মাটিতে পড়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইতালিতে দুর্ঘটনার শিকার ব্যক্তিকে উদ্ধারকারীরা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য প্রস্তুত করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ইতালির সাবেক তারকা ফরোয়ার্ড মারিও বালোতেল্লি দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে তার ব্যবহৃত গাড়িটি পুরোপুরি দুমড়ে-মুচড়ে গেলেও বড় ক্ষয়ক্ষতির হাত থেকে বেঁচে গেছেন তিনি। শুক্রবার ইতালির ব্রেসিকার অর্জিনুওভির অদূরে এ ঘটনা ঘটে।

ইতালিয়ান সংবাদ মাধ্যমের সূত্রে জানা গেছে, বালোতেল্লি তার অডি কিউ-৮ কারটি নিয়ে জন্মস্থান ব্রেসিকার অর্জিনুওভিতে নিয়ন্ত্রণ হারিয়ে সেখানকার একটি দেয়ালে মেরে দেন। দুর্ঘটনাটি বেশ ভীতিকর হলেও আদানা ডেমিসপোর স্ট্রাইকারের বড় কোনো ক্ষতি হয়নি।

দুর্ঘটনার পর ম্যানচেস্টার সিটি ও লিভারপুলের সাবেক ৩৩ বর্ষী তারকা গাড়ি থেকে বের হয়ে মেডিকেল টিম আসা পর্যন্ত সেখানেই শুয়ে ছিলেন। তবে স্থানীয় পুলিশ দাবি করেছে, দুর্ঘটনার পর প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের কাছে অ্যালকোহল টেস্ট দিতে অস্বীকৃতি জানান বালোতেল্লি।

বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমের শিরোনামে থাকা ইতালির খ্যাপাটে এ তারকা বর্তমানে তুরস্কের ক্লাব আদানা ডেমিসপোরে যোগ দিয়েছেন। এরপর এ তারকার ভাই ও বন্ধুরা মিলে তাকে বাসায় নিয়ে যায়।

বিষয়:ইতালি তুরস্ক বালোতেল্লি ম্যানচেস্টার সিটি লিভারপুল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…