চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২১ ব্যালন ডি’অরে নিজের অবস্থানে ‘বিস্মিত’ সালাহ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৫১ অপরাহ্ণ ১৩, জুন ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

জাতীয় দল এবং ক্লাব ফুটবলে ২০২১ সালে দারুণ সময় পার করেছিলেন মোহাম্মেদ সালাহ। অথচ গত বছর ব্যালন ডি’অর পুরস্কারের দৌড়ে সেরা তিনেই ছিলেন না লিভারপুল ফরোয়ার্ড। রেকর্ড সপ্তমবার ব্যালন ডি’অর জেতা লিওনেল মেসির সঙ্গে সেরা তিনে ছিলেন বায়ার্ন মিউনিখের রবার্ট লেভান্ডোভস্কি ও চেলসির জর্জিনহো। সপ্তম অবস্থানে ছিলেন সালাহ।

বিষয়টি যে মানতে পারেননি, এতদিন পর গণমাধ্যমের সামনে খোলাসা করে দিয়েছেন মনের সেই কথা। ব্যালন ডি’অরের দৌড়ে সপ্তম স্থানে নিজের নাম দেখে স্তম্ভিত হয়ে গিয়েছিলেন মিশরীয় তারকা।

‘এবছর রিয়াল মাদ্রিদের বিপক্ষে (চ্যাম্পিয়ন্স লিগ) ফাইনালে ভালো খেলে থাকলেও সেটা নিজের অনুকূলে আসবে না। তার মানে এই নয় যে, আমার বিগত কয়েক মাসের অর্জনকে তা শেষ করে দেয়।’

হতাশা ঝেড়ে সামনে ব্যালন ডি’অর জয়ের আশায় বুক বাঁধছেন সালাহ। লাইবেরিয়ার সাবেক ফুটবলার ও বর্তমান প্রেসিডেন্ট জর্জ উইয়াহর পর দ্বিতীয় আফ্রিকান ফুটবলার হিসেবে পুরস্কারটি জিততে চান।

‘একমাত্র আফ্রিকান হিসেবে ব্যালন ডি’অর জয়ী জর্জ উইয়াহর নামের পাশে যুক্ত হতে এটি জিততে চাই। এটা সত্য যে ২০২১ সালে আমার র‌্যাঙ্কিং দেখে হতবাক হয়ে গিয়েছিলাম। আসুন ভোটের জন্য অপেক্ষা করি। যদি ২০২২ সালে ব্যালন ডি’অর না জিতি, তবে পরেরবার জিততে যা করণীয় তাই করব।’

লেভান্ডোভস্কি ও সালাহকে টপকে সবশেষ ২০২১ সালের ব্যালন ডি’অর জিতেছিলেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি, আলবিসেলেস্তেদের শিরোপাখরা কাটানোর কোপা আমেরিকা জিতে এগিয়ে গেছেন তিনি। বিষয়টি নিয়ে উঠেছিল বিতর্কও। আগামীতে বিতর্ক এড়াতে চারটি বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিতে বাধ্য হয় ফরাসি সাময়িকী ফ্রান্স ফুটবল।

Reneta

নতুন চার নিয়মের মধ্যে পরিবর্তন আসবে সেরা খেলোয়াড় খোঁজার সময়ের ব্যাপ্তিতে। এপর্যন্ত যতগুলো ব্যালন ডি’অর পুরস্কার প্রদান করা হয়েছে, সেখানে সিদ্ধান্ত নিতে খেলোয়াড়দের জানুয়ারি থেকে ডিসেম্বর অর্থাৎ একবছরের পারফরম্যান্স বিচার করা হতো। এতে ইউরোপিয়ান ফুটবলের দুটি মৌসুমের দুটি অর্ধেক বিবেচনায় আসতো।

নতুন নিয়মে বছর নয়, বিবেচনায় আনা হবে এক মৌসুমের পারফরম্যান্স। অর্থাৎ, ২০২১-২২ মৌসুমের শেষে বিচার হবে কে হতে চলেছেন ২০২২ সালের সেরা। কাতারে ফিফা বিশ্বকাপের পারফরম্যান্স বিবেচিত হবে পরের বছরের ব্যালন ডি’ অর প্রদানে।

ব্যালন ডি’অর দেয়ার তালিকা প্রস্তুতিতেও আসবে পরিবর্তন। আগে ফ্রান্স ফুটবল পত্রিকাটির লেখকরাই তালিকা দিতেন। নতুন নিয়মে সেই তালিকাকে তর্কাতীত, ন্যায্য ও প্রাসঙ্গিক করতে যুক্ত হবেন আরও কয়েকজন।

ফ্রান্স ফুটবল ও লে’কিপের লেখকদের সঙ্গে তালিকা প্রস্তুতে থাকবেন দিদিয়ের দ্রগবা। ভিয়েতনামের সাংবাদিক থ্রুং আন এনগোচের থেকে ছেলেদের ৩০ জন এবং মেয়েদের ফুটবলে চেক প্রজাতন্ত্রের ক্যারোলিনা হ্লাভাচকোভার কাছ থেকে ২০ জনের নাম চাওয়া হবে। সব নাম একত্র করে প্রকাশ করা হবে চূড়ান্ত তালিকা।

২০২১ সালে ব্যালন ডি’অরে ভিন্ন দেশের ১৭০ জন সাংবাদিক ভোট দিতে পেরেছিলেন। নতুন নিয়মে সেরা খেলোয়াড় নির্বাচনে ভোটিংয়ে পরিবর্তন আনা হচ্ছে। এখন থেকে ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ১০০ দেশের সাংবাদিক দিতে পারবেন ভোট। এই নিয়মের কারণে বাংলাদেশসহ সাউথ এশিয়ার কোনো দেশের সাংবাদিকই অংশ নিতে পারবেন না সেরা খেলোয়াড় নির্বাচনে।

ব্যালন ডি’অরের ক্ষেত্রে নির্বাচকরা আগে খেলোয়াড়দের অতীত পারফর্মও বিবেচনায় আনতেন। নতুন নিয়মে সেটি করা যাবে না, শুধু এক মৌসুমের পারফর্মই বিবেচ্য হবে। ব্যালন ডি’অর ব্যক্তিগত অর্জনের পুরস্কার বলে প্রথমে এটিকে ব্যক্তিগত অর্জন হিসেবেই বিবেচ্য হবে। ব্যক্তিগত অর্জনের পাশাপাশি একে দলগত সাফল্যেও বিচার করা হবে।

এছাড়া সম্মানজনক পুরস্কারটি দেয়ার ক্ষেত্রে পারফর্মের পাশাপাশি খেলোয়াড়ের মান এবং খেলোয়াড়ি চেতনাও দেখা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, বিজয়ীকে ভোট দেয়ার সময় খেলোয়াড়ের খ্যাতি এবং পূর্ববর্তী বছরগুলোতে পারফরম্যান্স বিবেচনা করা হবে না।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উইয়াহব্যালন ডি”অরলিড স্পোর্টসসালাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

সুড়ঙ্গ–দাগি’র পর বড়পর্দায় আবারও নিশো-তমা জুটি

আগস্ট ২, ২০২৬

শ্রীলঙ্কা সিরিজে নেই বুমরাহ, ঝুঁকি নিতে চায় না বিসিসিআই

আগস্ট ২, ২০২৬

হেলাল খান আহ্বায়ক, শিবা সানু সদস্য সচিব, মুখপাত্র জয় চৌধুরী

আগস্ট ২, ২০২৬
ছবি: সংগৃহীত

উত্তরখানে পরিচ্ছন্নতা কার্যক্রম ঘিরে সংঘর্ষে আহত ১৫

আগস্ট ২, ২০২৬
বেনজীরের জামিন বাতিলে দুবাইয়ে ল ফার্ম নিয়োগ করেছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

ইউএইতে বেনজীরের জামিন বাতিলে আইনি লড়াইয়ে সরকার, ল ফার্ম নিয়োগ

আগস্ট ২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT