চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En
Special Offer Banner

‘নাম পরিবর্তন করে রাখা হয়েছে ‘বৈশাখী শোভাযাত্রা’, জানানো হবে ইউনেস্কোকেও’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০২৬
- সেমি লিড, বাংলাদেশ
A A

সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানিয়েছেন, এবার বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট থেকে বের হওয়া ঐতিহ্যবাহী শোভাযাত্রার নাম পরিবর্তন করে ‘বৈশাখী শোভাযাত্রা’ রাখা হয়েছে।

রোববার (৫ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি জানান, পহেলা বৈশাখ এবং চাকমা, মারমা, ত্রিপুরা, গারোসহ অন্যান্য জাতিগোষ্ঠীর নববর্ষ উদযাপন উপলক্ষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইউনেস্কোকেও এই বিষয়ে জানানো হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট ১৯৮৯ সালে প্রথমবার ‘আনন্দ শোভাযাত্রা’ নামে শোভাযাত্রার আয়োজন করে। নব্বইয়ের স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রেক্ষাপটে এটি নতুন অর্থ পায় এবং ‘মঙ্গল শোভাযাত্রা’ হিসেবে পরিচিতি অর্জন করে। শোভাযাত্রাটি শুধু উৎসব নয়, বরং প্রতীকী সাংস্কৃতিক প্রতিবাদের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হয়।

Banglabid

২০১৬ সালে ইউনেস্কো এটিকে বিশ্ব সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকাভুক্ত করে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়। তবে গতবছর বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে আয়োজকরা ‘বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা’ নাম ব্যবহার করেন, যা নিয়ে দেশের বিভিন্ন অংশে মতবৈষম্য দেখা দেয়।

এক পক্ষ মনে করে, ‘মঙ্গল শোভাযাত্রা’ ইতিমধ্যেই ঐতিহ্য ও আন্তর্জাতিক স্বীকৃতির অংশ, অন্যদিকে অনেকে মনে করেন নতুন নাম আয়োজনের সার্বজনীনতা আরও স্পষ্টভাবে তুলে ধরবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নববর্ষসংস্কৃতি মন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারতে সংসদের বাইরে পাল্টাপাল্টি বিক্ষোভ

আগস্ট ১১, ২০২৬

তিন মাস ১৫ দিন পর কাপ্তাই হ্রদে আবারও মাছ ধরা শুরু

আগস্ট ১১, ২০২৬

‘লাপাত্তা’-তে নয়া লুকে জয়, বললেন ‘খেলা ঘুরে যাবে’!

আগস্ট ১১, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সংসদে বৈঠক, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বার্তা

আগস্ট ১১, ২০২৬
ছবি: প্রতিনিধি।

মাগুরায় সড়ক দুর্ঘটনায় নিহত ১

আগস্ট ১১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT