চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নানা আয়োজনে পর্তুগালে বৈশাখী উৎসব

হাফিজ আল আসাদ হাফিজ আল আসাদ
১০:০২ অপরাহ্ণ ২০, এপ্রিল ২০২৬
প্রবাস সংবাদ
A A

পর্তুগালে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বর্ণিল আয়োজনে উদযাপিত হয়েছে বাংলা নববর্ষ উপলক্ষে বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা। নাচ, গান, কবিতা ও ঐতিহ্যবাহী খাবারের সমারোহে দিনব্যাপী অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।

সোমবার (২০ এপ্রিল) আয়োজিত এ অনুষ্ঠানে নানা বয়সী মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও চাটগাঁইয়া ঐতিহ্য তুলে ধরাই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি ও আঞ্চলিক সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করা হয়। লাল-সাদা পোশাকে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল প্রাণবন্ত হয়ে ওঠে। সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি দর্শনার্থীদের জন্য ছিল বাঙালির ঐতিহ্যবাহী নানা খাবারের ব্যবস্থা। পান্তা-ইলিশ, ভর্তা, পিঠা, মেজবান, চটপটি ও ফুচকাসহ দেশীয় বিভিন্ন খাবার সবার আগ্রহ কাড়ে। শিশুদের জন্য ছিল খেলাধুলা, চিত্রাঙ্কন ও বিনোদনের বিশেষ আয়োজন।

Banglabid

আয়োজকরা জানান, প্রবাসে থেকেও বাংলা ভাষা, সংস্কৃতি ও চাটগাঁইয়া ঐতিহ্যকে ধারণ ও লালন করতেই এ ধরনের উদ্যোগ নেওয়া হয়। তাদের মতে, এ ধরনের মিলনমেলা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি ও সাংস্কৃতিক বন্ধন আরও সুদৃঢ় করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের দূতালয় প্রধান এস এম গোলাম সরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি রনি মোহাম্মদ, সভাপতি রাসেল আহমেদ, সাধারণ সম্পাদক শহীদ আহমদ (প্রিন্স), কাজা দো বাংলাদেশের সভাপতি রনি হোসেন, গ্লোবাল জালালাবাদ অ্যাসোসিয়েশন ও মোরারিয়া বিজনেস ফোরামের সাধারণ সম্পাদক মাছুম আহমদ, যুগ্ম সম্পাদক ইকবাল আহমদ কাঞ্চন, পর্তুগাল বাংলাদেশ প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজ আল আসাদ এবং মুন্সিগঞ্জ অ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল হাসানসহ আরও অনেকে।

পুরস্কার বিতরণী ও সমাপনী সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয় বৈশাখী উৎসব ও চাটগাঁইয়া মিলনমেলা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পর্তুগালপ্রবাসী বাংলাদেশিবাংলা নববর্ষবৈশাখী উৎসব
শেয়ারTweetPin

সর্বশেষ

‘শমিত আসছেন’ খবরে নিউইয়র্ক কসমস ক্লাবের ফেসবুক পেজে ঝড়

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ লাখ ৫৬ হাজার কিশোরের ফেসবুক-ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট বন্ধ!

আগস্ট ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

বিসিএসের মৌখিক পরীক্ষার্থীদের জন্য পিএসসির নতুন নির্দেশনা

আগস্ট ১৩, ২০২৬
ছবি: ২২ কেজি ওজনের বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ (প্রতিনিধি)।

বঙ্গোপসাগরে ধরা পড়ল ‘ধাতিনা ভোল’ মাছ, দাম ৩ লাখ ৫৫ হাজার

আগস্ট ১৩, ২০২৬

হাসানের ৬ উইকেট, মুমিনুল-তানজিদের ব্যাটে ডারউইনে সোনালী এক দিন বাংলাদেশের

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT