জনপদ

১২ এপ্রিল শুরু হচ্ছে চারদিনব্যাপী বৈসাবি উৎসব

বৈসাবি উৎসবের পহেলা দিন আনন্দের সাথে উদযাপন. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈসাবি উৎসবের প্রথম দিন বিভিন্ন পহেলা দিন আনন্দের সাথে উদযাপন করছে মানুষজন।. Channel i News – চ্যানেল আই নিউজ

পার্বত্য চট্টগ্রামে বসবাসরত ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বড় সামাজিক উৎসব ‘বৈসাবি’র চারদিনব্যাপী অানুষ্ঠানিকতা আগামী ১২ এপ্রিল থেকে শুরু হচ্ছে। পার্বত্য চট্টগ্রামের ঐতিহ্যবাহী সামাজিক উৎসব বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উপলক্ষে রাঙ্গামাটিতে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় রাঙ্গামাটি পৌরসভা প্রাঙ্গণে আনন্দ উৎসবের উদ্বোধন করেন জাতীয় মানবাধিকার কমিশনের সাবেক সদস্য নিরূপা দেওয়ান।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকমা সার্কেল চীফ ব্যারিস্টার রাজা দেবাশীষ রায়। এ সময় সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সহ-সভাপতি উষাতন তালুকদার, সাবেক সচিব প্রকৃতি রঞ্জন চাকমা, অ্যাডভোকেট সুস্মিতা চাকমাসহ বিভিন্ন সম্প্রদায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের আগে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উৎসব উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

পরে দুপুরে পৌরসভা প্রাঙ্গণ থেকে বিজু, সাংগ্রাই, বৈসুক, বিষু, বিহু ও সাংক্রান উপলক্ষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিতে চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, গুর্খাসহ বিভিন্ন সম্প্রদায়ের নারী পুরুষ অংশ নেয়।

এছাড়া বৈসাবি উৎসব উপলক্ষে রাঙ্গামাটিতে শুরু হয়েছে পাহাড়িদের ঐতিহ্যবাহী ‘ঘিলা খেলা’।

বিষয়:ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠী বৈসাবি উৎসব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…