বাংলাদেশ

বেইলি রোডে অগ্নিকাণ্ড: নিহত ২ সাংবাদিক

যুবক ও যুবতী, হাসিমুখে, প্রকৃতির পেছনে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুবক ও যুবতী, হাসিমুখে, প্রকৃতির পেছনে, বন্ধুত্বপূর্ণ পরিবেশে. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকার বেইলি রোডের ‘গ্রিন কোজি কটেজ’ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত হয়েছেন ২ সাংবাদিক। এদের মধ্যে তুষার হালাদার (২৬) স্টারটেক নামের একটি অনলাইন পোর্টালের মাল্টিমিডিয়া বিভাগে এবং অভিশ্রুতি শাস্ত্রী দ্য রিপোর্ট ডট লাইভে কর্মরত ছিলেন। 

জানা গেছে, কিছুদিন আগে নতুন চাকরিতে যোগ দেওয়া তুষার তার নতুন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের জন্য খাবার আনতে বেইলি রোডের ভবনটিতে গিয়ে প্রাণ হারান। তুষার ড্যাফোডিল ইউনিভার্সিটির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক শেষ করে দ্য রিপোর্ট ডট লাইভেও কাজ করতেন।

নিহত অভিশ্রুতি শাস্ত্রীর ফেসবুক অ্যাকাউন্ট থেকে জানা যায়, তিনি দ্য রিপোর্ট ডট লাইভে কর্মরত ছিলেন। তিনি ইডেন মহিলা কলেজে দর্শন বিভাগে পড়াশুনা করতেন। ফেসবুকে অভিশ্রুতি শাস্ত্রীর আত্মীয়, বুন্ধ ও সহকর্মীরা তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।

বিষয়:বেইলি রোডে অগ্নিকাণ্ড সাংবাদিক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…