ইউরো দেখছিলেন, বন্দুকধারী ডাকাত এসে মাথা ফাটাল ইতালির সাবেকের

ফুটবল মাঠে একজন কোচের ছবি, দর্শকদের মাঝে উপস্থিত, ফুটবল ম্যাচের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ
ইউরো চ্যাম্পিয়নশিপে ইতালি ও স্পেনের ম্যাচ বাড়িতে বসে পরিবারের সঙ্গে দেখছিলেন রবের্তো বাজ্জিও। ইতালির সাবেকের বাড়িতে এ সময় ঘটে ডাকাতি। গণমাধ্যমে খবর, ডাকাত দলের একজন বন্দুকের বাট দিয়ে তার মাথায় আঘাত করেছে।
ইতালির উত্তরাঞ্চলীয় শহর ভিসেঞ্জার কাছে বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১০টার দিকে ডাকাত দল বাজ্জিও ভিলায় ঢুকে পড়ে। বাড়ির সবাইকে বন্ধুকের মুখে জিম্মি করে চালায় লুটপাট।
৫৭ বর্ষী সাবেক ফুটবলার এবং তার পরিবারের সবাইকে ডাকাতরা একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। এ সময় গহনা, ঘড়ি এবং নগদ অর্থ লুট করে। ডাকাতরা চলে যাওয়ার পর বাজ্জিও বাড়ির দরজা ভেঙে পুলিশকে ডাকেন।
আহত অবস্থায় বাজ্জিওকে হাসপাতালে নিতে হয়। ক্ষতস্থানে সেলাই করাতে হয়েছে। তবে পরিবারের সদস্যদের কেউ আহত হয়নি।
আজ্জুরিদের হয়ে বাজ্জিও ৫৬ ম্যাচ খেলে ২৭ গোল করেছেন। তিন বিশ্বকাপে অংশ নেন এবং তিনটিতেই গোল করা একমাত্র ইতালীয় খেলোয়াড় হিসেবে ইতিহাসে নাম লেখান।






