চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ দিনে কত আয় করলো ভিকির ‘ব্যাড নিউজ’?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:১৮ অপরাহ্ণ ২৪, জুলাই ২০২৪
বিনোদন
A A

অভিনেতা ভিকি কৌশলের ক্যারিয়ারের ‘গুড নিউজ’ হয়ে এল তার সিনেমা ‘ব্যাড নিউজ’। ১৯ জুলাই মুক্তি পাওয়া ছবিটি পাঁচ দিনে ছবিটি শুধু ভারতেই আয় করেছে ৩৭ কোটি রুপি।

আনন্দ তিওয়ারি পরিচালিত ২ ঘণ্টা ২২ মিনিটের এই রম-কম এই ছবিটি হাসির রোল তুলেছে প্রেক্ষাগৃহে। দর্শকের প্রত্যাশা পূরণ করেছে বলেই মনে করা হচ্ছি। প্রথম দিন বক্স অফিসে ছবিটি আয় করেছে প্রায় ৮.৩ কোটি রুপি। দ্বিতীয় দিনে আয় করেছে ১০.২৫ কোটি। তৃতীয় দিনে ১১.১৫ কোটি। চতুর্থ দিনে ছবিটি আয় করেছে ৩.৫ কোটি রুপি। মুক্তির পঞ্চম দিনে এসেও ছবিটি আয় করেছে ৪ কোটি রুপি।

এখনও পর্যন্ত ভিকি কৌশলের কেরিয়ারে প্রথম দিন সব থেকে বেশি আয় করেছিল ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’। সেই ছবিটি প্রথম দিন বক্স অফিসে ৮ কোটি ২০ লাখ টাকা আয় করেছিল। এবার সেটাকে টপকে গেল ব্যাড নিউজ। ফলে এটাই এখন ভিকির বক্স অফিসে প্রথম দিন সব থেকে বেশি আয় করা সিনেমা।

৮০ কোটি রুপি ব্যয়ে নির্মিত এই ছবির বক্স অফিসে সাফল্যের খাতায় নাম লেখাতে হলে আয় করতে হবে আরও প্রায় ৫০ কোটি রুপি। বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন ধীরে হলেও এই ছবি খরচের টাকা তুলে লাভের মুখ দেখতে পারবে।

ছবিটির গানগুলো মুক্তির আগেই তুমুল জনপ্রিয়তা পেয়েছে। মন জয় করে নিয়েছে ভিকি-তৃপ্তির রসায়নও। আর তাই হলমুখী হয়েছে দর্শক। তবে চলচ্চিত্র সমালোচকদের অনেকেই বলেছেন রম-কম ছবি হলেও কমেডি খুব বেশি ভালো হয়নি ছবির।

‘ব্যাড নিউজ’ প্রযোজনা করেছে করণ জোহরের ধর্মা প্রোডাকশন। ‘ব্যাড নিউজ’র ট্রেলারে তুলে ধরা হয়েছে, তৃপ্তি যমজ সন্তানের মা হতে চলেছেন। কিন্তু দুই সন্তানের বাবা আলাদা। চিকিৎসকের ভাষায় একে বলে হেটেরোপ্যাটারনাল সুপারফিকানডেশন।

Reneta

সূত্র: হিন্দুস্তান টাইমস

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তৃপ্তি দিমরিব্যাড নিউজভিকি কৌশল
শেয়ারTweetPin

সর্বশেষ

যে চারটি ইস্যুতে ওয়াশিংটনের খবরদারি চায় না বেইজিং

মে ১৩, ২০২৬

হঠাৎ বৃষ্টি ও পাহাড়ি ঢলে হালুয়াঘাটে শতাধিক হেক্টর ফসল তলিয়ে গেছে

মে ১৩, ২০২৬

টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির দায়িত্ব গ্রহণ প্রিন্সের

মে ১৩, ২০২৬
অভিযুক্ত জাবেদ

বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, রাতেই বিয়ে

মে ১৩, ২০২৬

দূষিত নগরীর তালিকায় বার বার উঠে আসছে ঢাকার নাম

মে ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT