চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঈদের রাতে ‘ব্যাচেলরস কোরবানি’!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৮ অপরাহ্ণ ০২, জুলাই ২০২২
বিনোদন
A A

‘ব্যাচেলর ঈদ’ ও ‘ব্যাচেলর রমযান’র সাফল্যের ধারাবাহিকতায় আসছে কাজল আরেফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট টিমের বিশেষ নিবেদন ‘ব্যাচেলরস কোরবানি’। কোরবানি নিয়ে পাশা-কাবিলা-হাবুদের অভিজ্ঞতার গল্পই উঠে আসবে এই নাটকে!

ঈদে মুক্তির অপেক্ষায় থাকা এই নাটকটি দেখা যাবে ঈদ-উল আযহার রাতেই। এমনটাই ঘোষণা দিলেন নির্মাতা অমি। ‘ব্যাচেলরস কোরবানি’র পোস্টার শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অমি জানিয়েছেন, দর্শক ‘ব্যাচেলরস কোরবানি’ দেখতে পারবেন ঈদের দিন রাত ঠিক ৯টায়!

মোশন রকের ব্যানারে নির্মিত এই নাটকটি দেখা যাবে ধ্রুব টিভির ইউটিউব চ্যানেলে। এরআগে গেল মাসের শুরুতে সম্পন্ন হয়েছে নাটকটির শুটিং। সেসময় নির্মাতা জানিয়েছিলেন, পুরো ইউনিট নিয়ে টানা ৩৩ ঘণ্টা শুটিংয়ের অভিজ্ঞতাও হয় নাটকটি করতে গিয়ে।

ব্যাচেলররা কীভাবে কোরবানির গরু কিনতে যায়, গরুর হাটে তাদের সঙ্গে কী ঘটনা ঘটে। এর সঙ্গে নাটকের চরিত্রগুলোর কে কী করেন এসব কিছু উঠে আসবে আসন্ন এ নাটকে। এমনটাই জানান নির্মাতা।

এতে যথারীতি অভিনয় করছেন মারজুক রাসেল, চাষী আলম, মিশু সাব্বির, পলাশ, শিমুল, মনিরা মিঠু, সানজানা রিয়া, পারসা ইভানা, আশুতোষ সুজন, আবদুল্লাহ রানা, বাচ্চু প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আবদুল্লাহ রানাআশুতোষ সুজনইউটিউবঈদ ২০২২কাজল আরেফিন অমিচাষী আলমধ্রুব টিভিনাটকপলাশপারসা ইভানাবাচ্চুব্যাচেলরস কোরবানিমনিরা মিঠুমারজুক রাসেলমিশু সাব্বিরলিড বিনোদনশিমুলসানজানা রিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশের বাজারে দীর্ঘমেয়াদি অঙ্গীকার পুনর্ব্যক্ত করল দারাজ

জুন ১৮, ২০২৬

হাইতি ম্যাচে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল

জুন ১৮, ২০২৬

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স ‘গেট এনগেজড ২০২৬’

জুন ১৮, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘আই স্ট্রাইকার’

জুন ১৮, ২০২৬

বিশ্বকাপ উন্মাদনার মাঝে চ্যানেল আই কার্যালয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূত

জুন ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT