বিনোদন

ব্যাচেলরদের ফুটবল, ট্রেলারেই ‘অদ্ভূত সাড়া’ পাচ্ছেন অমি!

ফুটবলপ্রেমীদের একটি দল চ্যানেল আই অনলাইনের স্টুডিওতে হাসিমুখে ছবি তুলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

চ্যানেল আই অনলাইনের স্টুডিওতে ফুটবলপ্রেমীদের একটি দল।. Channel i News – চ্যানেল আই নিউজ

জনপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট’র চরিত্রগুলো নিয়ে ‘ব্যাচেলরস ঈদ’, ‘ব্যাচেলর কোরবানি’ বানিয়ে সাড়া ফেলেছেন কাজল আরেফিন অমি। সাফল্যের ধারাবাহিকতায় হালের আলোচিত এই নির্মাতা এবার আনছেন ‘ব্যাচেলরস ফুটবল’।

মাস দেড়েক আগে নাম ঘোষণার পরেই দর্শক মুখিয়ে ছিলেন। সেই অপেক্ষায় আরও উষ্ণতা ছড়ায় নাটকটির ট্রেলার। বুধবার প্রকাশের ২৪ ঘণ্টার মধ্যে ইউটিউব থেকে ১৫ লক্ষাধিক দর্শক দেখেছেন।

পরিচালক অমিসহ অন্যাদের শিল্পীদের ফেসবুক থেকেও কয়েক মিলিয়ন ভিউস হয়। নাটকের নিয়মিত দর্শকরা ট্রেলার দেখে বলছেন, তারা পুরো নাটকের জন্য অধীর অপেক্ষা করছেন।

অমি বললেন, অনেকেই ধারণা করছেন, যেহেতু আমি ব্রাজিল সাপোর্ট করি, দর্শক মনে করছেন ব্রাজিলকেই জয়ী দেখাবো। আবার অনেকেই বলছেন, নাটকে আর্জেন্টিনাকে হারতে দেখানো হয় তাহলে কঠোর ব্যবস্থা নেবেন!

‘কিন্তু এমনটা নয়। খেলার মধ্যে যা হয়েছে তাই উঠে আসবে। যেটা আসলে চমক হিসেবে থাকুক! তবে দর্শকরা হতাশ হবে না এইটুকু বলতে পারি।’-বলছিলেন অমি।

বরাবরের মতো ট্রেন্ডি গল্পে ‘ব্যাচেলরস ফুটবল’ নিয়ে হৈচৈ পড়ে যাবে এমনটা মনে করছেন অনেক দর্শক। তাদের হাজার হাজার মন্তব্যে দেখে অমি নিজেই অপেক্ষা করছেন পুরো নাটক দর্শকদের দেখানোর। বললেন, ২১ নভেম্বর রাত ৯টায় ধ্রুব টিভির ইউটিউবে পাওয়া যাবে ‘ব্যাচেলরস ফুটবল’।

অমি বলেন, নাটকে খেলাটা খেলার মতো হয়েছে। একেবারে নিউট্রাল রেজাল্ট, দুই টিম কষ্ট করে খেলে যে ফলাফল এসেছে তাই দেখানো হয়েছে। খেলার পাশাপাশি এনজয়মেন্ট তুলে ধরা হয়েছে। একইসঙ্গে বিশ্বকাপ ফুটবল দেখা নিয়ে নিজেদের মধ্যে যে খুনসুটি বন্ডিং থাকে তাও দেখিয়েছি।

ট্রেলারে দর্শকের সাড়া ছুঁয়ে যাচ্ছে পরিচালক কাজল আরেফিন অমিকে। তিনি জানালেন, ট্রেলার নিয়ে খুব বেশী প্রত্যাশা থাকে না। এটা কনটেন্টের প্রমোশনের জন্য করা হয়। কনটেন্ট যেন দর্শকের কাছে আকর্ষণীয় হয় সেজন্য ট্রেলার বানানো হয়। সেই চিন্তা থেকেই ট্রেলার ছেড়েছিলেন। কিন্তু অল্প সময়ে এতো মানুষ দেখেছেন, সাড়া দিয়েছেন এতে করে কিছুটা চাপ অনুভব করছেন। অমি বলেন, এই চাপটা আসলে ভালোবাসা এটা আমি বুঝি।

ফান, কমেডি গল্পের ‘ব্যাচেলরস ফুটবল’ নাটকটিতে অভিনয় করেন মিশু সাব্বির, মারজুক রাসেল, চাষী আলম, আবদুল্লাহ রানা, আশুতোষ সুজন, পলাশ, শিমুল, শরাফ আহমেদ জীবন, মুসাফির বাচ্চু, পাভেল, মনিরা মিঠু, সাবিলা নূর, ফারিয়া শাহরিন, পারসা ইভানা, লামিমা প্রমুখ।

বিষয়:আবদুল্লাহ রানা আশুতোষ সুজন চাষী আলম পলাশ পাভেল পারসা ইভানা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…