চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

থাইল্যান্ডে বাচ্চা জলহস্তী দেখতে চিড়িয়াখানাতে উপচে পড়া ভিড়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:২২ অপরাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০২৪
আন্তর্জাতিক
A A
চিড়িয়াখানায় বাচ্চা জলহস্তী দেখছে দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

‘মো ডেং’ নামের একটি বাচ্চা জলহস্তী নিয়ে থাইল্যান্ডে রীতিমতো হুলুস্থুল অবস্থা। স্থানীয় ভাষায় ‘মু ডেং’ শব্দের অর্থ ‘নৃত্যরত শূকর’। দুই মাস বয়সী এই জলহস্তীকে দেখতে দেশটির অন্যতম পর্যটন শহর পাতায়ার কাছে একটি চিড়িয়াখানাতে ছুটে যাচ্ছেন সবাই।

গতকাল (১৩ সেপ্টেম্বর) শুক্রবার প্রকাশিত একটি প্রতিবেদনে বিবিসি জানিয়েছে, চলতি বছরের জুলাইয়ে থাইল্যান্ডের খাও খেও ওপেন চিড়িয়াখানায় মু ডেং এর জন্মের পর থেকে দর্শনার্থীর সংখ্যা দ্বিগুণ হয়েছে। সম্প্রতি মাইক্রো ব্লগিং সাইট এক্সে শিশু জলহস্তীর একটি ভিডিও শেয়ার করার পর প্রায় ৩১ লাখ দর্শক ভিডিওটি দেখেছেন, আর ক্রমাগতই বাড়ছে ভিউ।

দর্শনার্থী বেড়ে যাওয়ায় শিশু জলহস্তীটির নিরাপত্তা নিয়ে বেশ উদ্বেগে আছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। অভিযোগ, দর্শনার্থীদের অনেকেই জলহস্তীটিকে বিরক্ত করছেন। জলহস্তীটি ঘুমিয়ে থাকার সময়ও অনেকে তার ওপর পানি ফেলে ঘুম ভাঙানোর চেষ্টা করছেন। তাই মু ডেংকে দেখতে আসা দর্শনার্থীদের সদয় আচরণ করার আহ্বান জানিয়েছেন কর্তৃপক্ষ।

জলহস্তীটি পিগমি হিপ্পো প্রজাতির, যা বামন হিপ্পো নামে পরিচিত। এটি একটি ‘বিপন্ন’ প্রজাতি। বিশেষজ্ঞদের ধারণা, পৃথিবীতে এই জাতের জলহস্তীর সংখ্যা ৩ হাজারের কম। এদের আদি-নিবাস পশ্চিম আফ্রিকায়।

ট্যাগ: জলহস্তীথাইল্যান্ড
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রাজস্ব আয় করতে গিয়ে মানুষ যেন অত্যাচারিত না হয়: অর্থ উপদেষ্টা

পরবর্তী

আর্জেন্টাইন পচেত্তিনোকে নিয়ে যা বলছেন মার্টিনো-গার্দিওলা

পরবর্তী
তিনজন ফুটবল কোচের ছবি, পেছনে দর্শকরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টাইন পচেত্তিনোকে নিয়ে যা বলছেন মার্টিনো-গার্দিওলা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে গ্রেপ্তার, ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে গ্রেপ্তার

সর্বশেষ

আগস্টের ২৪ দিনে এসেছে ২.৩৪ বিলিয়ন ডলার রেমিট্যান্স

আগস্ট ২৬, ২০২৬

এবার চ্যানেল আইয়ে ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’

আগস্ট ২৬, ২০২৬

বিয়ের গুঞ্জন ছড়াতেই সরব প্রভা

আগস্ট ২৫, ২০২৬

বঙ্গোপসাগরের নৌকা ডুবিতে নিউজিল্যান্ডের ৩ নাগরিক উদ্ধার, নিখোঁজ কিশোর

আগস্ট ২৫, ২০২৬

মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের দাবিতে লাখো রোহিঙ্গার সমাবেশ

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT