চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাবর-রিজওয়ানের যে পরামর্শ পেলেন লিটন

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৩ অপরাহ্ণ ১৩, অক্টোবর ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে প্রশ্নটা আগেই উঠেছিল, পাকিস্তান তথা সময়ের অন্যতম সেরা দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ানের থেকে কী মন্ত্র পেলেন লিটন দাস। বার্থডে বয় লিটনকে কি বলেছেন দুই প্রতিপক্ষ ব্যাটার। একটি ভিডিও পোস্ট করে সেটির খোলাসা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

লিটনের সঙ্গে বাবর ও রিজওয়ানের কথোপকথনের কিছু অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছে পিসিবি। ইতিমধ্যে ভাইরাল সেই ভিডিও। যাতে দেখা যাচ্ছে, পাকিস্তান অধিনায়ক লিটনকে বলছেন আত্মবিশ্বাসী থাকার উপায়। টি-টুয়েন্টিতে শীর্ষ র‌্যাঙ্কিংধারী রিজওয়ান বলেছেন ইতিবাচক থাকার কথা।

ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারের দিনে বাংলাদেশের হয়ে উজ্জ্বল ছিলেন লিটন। ড্যাশিং ওপেনার ৪২ বলে খেলেছেন ৬৯ রানের ইনিংস। পাকিস্তান বোলারদের ছোড়া বল ৬ বার বাউন্ডারির পাশাপাশি দুবার আছড়ে ফেলেছেন সীমানা দড়ির ওপারে। জন্মদিন রাঙানোর দিনে প্রতিপক্ষ দুই ব্যাটারের থেকে ম্যাচ শেষে নিয়েছেন আরও ভালো করার পরামর্শ।

ভিডিওতে দেখা যাচ্ছে লিটনের উদ্দেশ্যে বাবর বলছেন, ‘বাইরের কথা যত কম শুনবে, বিশ্বাস তত শক্ত থাকবে। কারণ, না চাইলেও নিজের মধ্যে একটা সন্দেহ-সংশয় চলেই আসবে। ভালো খেলতে থাকলেও কেউ হয়তো কিছু একটা বলে দিল, তখন নিজের মধ্যে ভাবনা চলে আসবে— সব ঠিক আছে তো।’

পাকিস্তান অধিনায়কের পর লিটন কথা বলেছেন রিজওয়ানের সঙ্গেও। উইকেটকিপার-ব্যাটারকে সামনে পেয়ে উর্দুতে নিজের প্রশ্ন করেছেন লিটন। আশার কথা শুনিয়ে রিজওয়ান বলেছেন, ‘কখনো শূন্য হবে, ১০ রানে আউট হবে, সেঞ্চুরিও হবে। একটা জিনিস বিশ্বাস করি, কঠোর পরিশ্রম ছাড়া কোনো কিছু সম্ভব নয়। হ্যাঁ, নিজ নিজ দলে কেউ ব্যতিক্রম কিছু করলে তার ফলও আলাদা হতে পারে। আবার কেউ থাকে সাকিবের মতো শক্ত মানসিকতার।’

‘তুমিও জানো, আমিও জানি, এটি খেলার অংশ যে ক্যাচ ছুটবে, সেঞ্চুরি করবে, বড় খেলোয়াড় হয়ে যাবে। লিটন দাস বড় খেলোয়াড়… রিজওয়ানের ক্যাচ ছুটেছে, ম্যাচ জিতে ম্যান অব দ্য ম্যাচ হয়ে গেছে। কিন্তু সেটি ক্যাচ হয়ে গেলে এসব কিছুই হতো না।’

Reneta

লিটন জানতে চেয়েছিলেন ‘খারাপ খেললে বাইরের চাপ কিভাবে নেন’। জবাবে টাইগার ব্যাটারকে টিপস দিয়েছেন রিজওয়ান, ‘নিজেকে একটি জিনিসের জন্য প্রস্তুত করে ফেলো। আমার জীবনে ১০টি ইনিংস এমন হবে, যেখানে আটকে যাব। আবার ১০টি ইনিংস এমন হবে, যেখানে ১২ বলে ২০ লাগলেও করে ফেলব। কিন্তু বড় খেলোয়াড়ের ক্ষেত্রে এমন হয় যে তারা এত শান্ত থাকে, ১০ ইনিংসের বদলে ৪টিতে ব্যর্থ হয়, বাকি ৬টিতে সফল হয়ে যায়।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপিসিবিবাবরবাংলাদেশরিজওয়ানলিটনলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT