চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রেকর্ড গড়ে ৫ হাজারি ক্লাবে বাবর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৭ অপরাহ্ণ ০৫, মে ২০২৩
ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশের ক্রিকেটার ব্যাটিং করছে, আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ানডেতে দুর্দান্ত ছন্দে আছেন সময়ের অন্যতম সেরা ব্যাটার বাবর আজম। করাচিতে নিউজিল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডের আগে শেষ ১৬ ম্যাচের ১৩টিতেই ফিফটি বা তার বেশি রান করেছেন পাকিস্তান অধিনায়ক। এবার কিউইদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর দিনে স্পর্শ করেছেন ৫ হাজার রানের মাইলফলক। গড়েছেন রেকর্ডও। ওয়ানডেতে দ্রুততম ৫ হাজার রানের মালিক এখন তিনি।

রেকর্ড গড়ে পেছনে ফেলেছেন সাউথ আফ্রিকার সাবেক ব্যাটার হাশিম আমলাকে। পাঁচ হাজারি ক্লাবের মাইলফলকে পৌঁছাতে বাবর খেলেছেন ৯৭ ইনিংস। ২০১৫ সালে ১০১ ইনিংসে দ্রুততম পাঁচ হাজার রানের আগের রেকর্ডটি গড়েছিলেন আমলা। তালিকায় পরের অবস্থান বিরাট কোহলি ও ভিভ রিচার্ডসের। এই মাইলফলক স্পর্শ করতে দুজনেরই লেগেছিল ১১৪ ইনিংস। আরও এক ইনিংস বেশি খেলে পাঁচে অস্ট্রেলিয়ার ওপেনার ডেভিড ওয়ার্নার।

কিউইদের বিপক্ষে ব্যাটে নামার আগে ১৯ রান প্রয়োজন ছিল বাবরের। ১৭.১ ওভারে কাঙ্ক্ষিত ঠিকানায় পৌঁছান ২৮ বর্ষী ব্যাটার। রেকর্ড গড়ার দিনে শতক করেছেন। খেলেছেন ১১৭ বলে ১০৭ রানের ইনিংস।

Banglabid

২০১৫ সালের মে মাসে আন্তর্জাতিক ওয়ানডেতে অভিষেক বাবর আজমের। ৮ বছরের ক্যারিয়ারে ৯৯ ওয়ানডেতে প্রায় ৬০ গড়ে তার রান সংখ্যা ৫,০৮৮। রয়েছে ১৮টি শতকের পাশাপাশি ২৬টি ফিফটির ইনিংস।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইসিসিআমলানিউজিল্যান্ডপাকিস্তানবাবরলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বারবার চোখ ভিজে আসছিল ইরফানের…

আগস্ট ১৪, ২০২৬

কর্নেল অলির পক্ষে কেন একজোড়া মনোনয়নপত্র?

আগস্ট ১৪, ২০২৬

থেমে গেল গল্প, চিরঘুমে নাট্যকার তানিন রহমান

আগস্ট ১৩, ২০২৬

জাহাজ শিল্পে আন্তর্জাতিক মান: টেকসই ভবিষ্যতের নতুন দিগন্ত

আগস্ট ১৩, ২০২৬

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে হলান্ডের চার স্বীকৃতি

আগস্ট ১৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT