চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অধিনায়ক হিসেবে শিরোপা জেতা আমার স্বপ্ন: বাবর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৪ অপরাহ্ণ ০৩, মে ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

ব্যক্তিগত পারফরম্যান্সের খতিয়ান কিছুটা সমৃদ্ধ হলেও বাবর আজমের ক্যারিয়ারে আছে বড় এক শূন্যতা। জাতীয় দল বা ফ্র্যাঞ্চাইজি লিগ- অধিনায়ক হিসেবে শিরোপা উঁচিয়ে ধরার স্বাদ এখনও পাননি পাকিস্তানের তারকা ব্যাটার। দীর্ঘ আক্ষেপ আর ট্রফি খরা ঘোচানোর স্বপ্ন নিয়ে পিএসএলের মেগা ফাইনালে নামছে তার দল পেশোয়ার জালমি।

হায়দরাবাদ কিংস ম্যানের বিপক্ষে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরের ফাইনালে মুখোমুখি হবে পেশোয়ার। রোববার লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে লড়াই গড়াবে বাংলাদেশ সময় রাত ৯টায়।

শিরোপা নির্ধারণী ম্যাচের আগে বাবর জানান ক্যারিয়ারে আক্ষেপের কথা। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বলেন, ‘শিরোপা জেতা প্রতিটি অধিনায়কের স্বপ্ন, আমারও তাই। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নিজেদের পরিকল্পনাগুলো মাঠে ঠিকঠাক বাস্তবায়ন করা, বিষয়গুলোকে সহজ রাখা এবং চাপ মাথায় চড়তে না দেয়া।’

‘এটি একটি নতুন ম্যাচ, ফাইনাল। তাই এখানে চাপের ধরনটাও ভিন্ন হবে। আপনাকে ইতিবাচক থাকতে হবে এবং অতিরিক্ত চিন্তা করা থেকে বিরত থাকতে হবে। নতুন করে বাড়তি কিছু করার নেই, আমরা এপর্যন্ত যেভাবে ক্রিকেট খেলে এসেছি, ঠিক সেভাবেই খেলতে চাই।’

২০১৯ সালে পাকিস্তানের সাদা বলের ক্রিকেটে অধিনায়কত্ব পেয়েছিলেন, বাবর সেই যাত্রায় বিশ্বকাপসহ ৬টি বহুজাতিক টুর্নামেন্টে দলকে নেতৃত্ব দিয়েছেন। একবারও শিরোপার স্বাদ নিতে পারেননি।

পিএসএলেও বাবরের অধিনায়কত্বের ভাগ্য এপর্যন্ত জাতীয় দলের মতোই। ২০২২ সাল থেকে করাচি কিংস এবং পেশোয়ার জালমিকে নিয়ে ৪ মৌসুম পার করে মর্যাদাপূর্ণ শিরোপাটি জেতা হয়নি তার।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পাকিস্তানপিএসএলপেশোয়ারবাবর আজমলিড স্পোর্টসহায়দরাবাদ কিংস ম্যান
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসিকে বিশেষ জার্সি উপহার দেবে কেপ ভার্দে

জুলাই ৩, ২০২৬

অস্ট্রিয়াকে বিদায় করে শেষ ষোলোতে স্পেন

জুলাই ৩, ২০২৬

পর্তুগাল নাকি ক্রোয়েশিয়া, কে জিতবে জানাল সুপার কম্পিউটার

জুলাই ২, ২০২৬

যেকোনো বিদেশি হস্তক্ষেপ প্রতিরোধে বাংলাদেশের পাশে চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

জুলাই ২, ২০২৬

সারাদেশে শুরু হলো ‘নজরুল বর্ষ ২০২৬- ২৭’ উদ্‌যাপন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT