চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিশ্বের সব ৮ হাজার মিটার পর্বত জয় করতে চান বাবর আলী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:২৯ অপরাহ্ণ ১৬, এপ্রিল ২০২৫
লাইফস্টাইল
A A

প্রথম বাংলাদেশি হিসেবে পৃথিবীর সবচেয়ে ঝুঁকিপূর্ণ পর্বত ২৬,৫৪৫ ফুট উচ্চতার অন্নপূর্ণা-১ জয়ের পরে এবার  বিশ্বের সব ৮ হাজার মিটার পর্বত জয় করতে চান পর্বতারোহী বাবর আলী। অভিযান শেষে দেশে ফিরে চট্টগ্রামের আলিয়স ফ্রঁসেজে আয়োজিত পতাকা প্রত্যর্পণ ও সংবাদ সম্মেলনে অভিযানের গল্প বলেন তিনি।

অন্নপূর্ণা-১ পর্বত জয় করতে যে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে , আগের কোনো অভিযানে এমন ঘটেনি বলে জানিয়েছেন পর্বতারোহী বাবর আলী।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বাবর আরও বলেন, সবচেয়ে কঠিন অংশ ছিল নিঃসন্দেহে ক্যাম্প-২ থেকে ক্যাম্প-৩ এর পথ। এই পথের খাড়া ঢাল বেয়ে সব সময় তুষারধস, পাথর খসে পড়া চলতেই থাকে। এসব অতীব সাবধানে এড়িয়ে পর্বতারোহীদের আরোহণ করতে হয়। এছাড়া সামিট পুশ (সর্বশেষ ক্যাম্প থেকে চূড়া পানে যাত্রা) আমাদের কঠিন পরীক্ষা নিয়েছে।

তিনি বলেন, ৬৪০০ মিটার উচ্চতায় অবস্থিত ৩ নম্বর ক্যাম্প থেকে প্রায় ১৭০০ মিটার একটানা আরোহণ করে চূড়ায় পৌঁছাতে হয়েছে। এতে সময় লেগেছে প্রায় সাড়ে সতেরো ঘণ্টা। আর ফিরতি পথে সময় লেগেছে আরও নয় ঘণ্টা। সাড়ে ছাব্বিশ ঘণ্টার এই সামিট পুশ শরীরের শেষ শক্তিটুকুরও পরীক্ষা নিয়েছে। আমি জীবনে পর্বতারোহণসহ ছোট-বড় নানান অ্যাডভেঞ্চার করেছি। তবে অন্নপূর্ণা-এক পর্বতের মতো কঠিন পরীক্ষা পূর্বে আমাকে দিতে হয়নি।

তবে এতকিছুর পরও ঠিকঠাকভাবে আরোহণ করতে সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন বাবর আলী। বলেন, পৃষ্ঠপোষকসহ বাকি সবার সহযোগিতা পেলে বাকি আট হাজার মিটারের পর্বতগুলোতে আমার পদচারণা অব্যাহত রাখতে পারব।

বাবর আলী বলেন, পৃথিবীতে ৮ হাজার মিটার কিংবা ততোধিক উচ্চতার ১৪টি পর্বত আছে। আমি ধীরে ধীরে সবগুলোতেই আরোহণ করতে চাই। এরই ধারাবাহিকতায় গতবছর এভারেস্ট, লোৎসে এবং এবার অন্নপূর্ণা-এক অভিযানে গেছি। অন্নপূর্ণা দশম সর্বোচ্চ পর্বত হলেও টেকনিক্যালি দুনিয়ার অন্যতম কঠিন শৃঙ্গ হিসেবে বিবেচিত। এমন একটা পর্বত এত কম সময়ের মধ্যে আরোহণ করতে পারাটা নিঃসন্দেহে আমার আত্মবিশ্বাস বহুগুণে বাড়িয়ে দেবে।

Reneta

বাবরের অভিযানের ব্যবস্থাপক ও ভার্টিকাল ড্রিমার্সেল প্রেসিডেন্ট ফরহান জামান বলেন, ১৪টি আট হাজার মিটার পর্বত আরোহণের কীর্তি নেপালের শেরপারা বাদে পুরো দক্ষিণ এশিয়ায় শুধুমাত্র পাকিস্তানের একজনেরই আছে। ১৯৫০ সালে প্রথম আট হাজারী পর্বত হিসেবে সামিট হয় অন্নপূর্ণা। আর এই ৭৫ বছরে সবগুলো আট হাজার মিটার পর্বত সামিটের কীর্তি আছে সমগ্র বিশ্বের মাত্র ৭১ জন পর্বতারোহীর। বাংলাদেশের হয়ে বাবর আলী দক্ষিণ এশিয়া উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করবে বলে প্রত্যাশা করেন তিনি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ভিজুয়াল নিটওয়ারস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আহমেদ নুর ফয়সাল এবং আলিয়স ফ্রঁসেজ দ্য চট্টগ্রাম এর পরিচালক পরিচালক ব্রুনো লাক্রামপ। সংবাদ সম্মেলনের শেষ পর্যায়ে বাবর আলী ক্লাব কর্মকর্তাদের হাতে প্রত্যর্পণ করেন জাতীয় পতাকা। এই দুঃসাহসিক অভিযানে পৃষ্ঠপোষকতা করেছেন ভিজ্যুয়াল নীটওয়্যার্স লি., ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লি., এডিএফ এগ্রো, ফ্লাইট এক্সপার্ট, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস লি. এবং কুজে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: পর্বতবাবর আলী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৯০ বছরের বৃদ্ধাকে ২০ বছর অপেক্ষার নির্দেশ বোম্বে হাইকোর্টের

এপ্রিল ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

সংসদ অধিবেশনে হঠাৎ অসুস্থ জামায়াত নেতা রবিউল বাশার

এপ্রিল ২৯, ২০২৬

ফেডারেশনের অনুমতি ছাড়াই ফুটবলে ফিরছে আফগানিস্তান

এপ্রিল ২৯, ২০২৬

‘আজ থেকেই নিজের জন্য জমানোর চেষ্টা করুন’

এপ্রিল ২৯, ২০২৬

হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের তিন মাস সহায়তা দেবে সরকার: প্রধানমন্ত্রী

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT