শিক্ষা

চবি ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ফল প্রকাশ

শিক্ষা প্রতিষ্ঠানের ভবন পাহাড়ের পাদদেশে অবস্থিত।. Channel i News - চ্যানেল আই নিউজ

পাহাড়ের পাদদেশে অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ভবন, সবুজ প্রকৃতি ও পাহাড়ের দৃশ্যের সাথে।. Channel i News – চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষ (স্নাতক প্রথমবর্ষের) ভর্তি পরীক্ষায় ‘বি’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় অকৃতকার্য হয়েছে প্রায় ৭১ শতাংশ পরীক্ষার্থী।

আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেল থেকে ‘বি’ ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়। এই ইউনিটের ভর্তি পরীক্ষায় ৪২ হাজার ৪৩৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বাতিলকৃত ওএমআর শিট বাদ দিয়ে মূল্যায়ন করা হয় ৪২ হাজার ১৯০ জনের উত্তরপত্র।

‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় পাস করেছে ১২ হাজার ৩৫২ জন। সর্বোচ্চ নাম্বার ১০২.২৫ এবং নূন্যতম ৪০ নাম্বার না পেয়ে অকৃতকার্য হয়েছে ২৯ হাজার ৮৩৮ জন।

‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা পরিচালনা কমিটির কো-অর্ডিনেটর ও কলা ও মানববিদ্যা অনুষদের ডিন বলেন, ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১২ হাজার ৩৫২ জন পাস করেছে। পাশের হার ২৯.২৮ শতাংশ।

এর আগে বৃহস্পতিবার ১৮ মে ও শুক্রবার ১৯ মে তিন শিফটে বি ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এই ইউনিটের আসন সংখ্যা ১ হাজার ২২১ টি।

বিষয়:চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চবি ফল প্রকাশ ভর্তি পরীক্ষা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…